• অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল...', বিজেপি ক্ষমতায় আসতেই আশাবাদী দেব, শুভেচ্ছা জানালেন নতুন সরকারকে
    News18 বাংলা | ৩০ মে ২০২৬
  • কলকাতা: রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারকে শুভেচ্ছা জানালেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেতা দেব। নতুন সরকারকে নিয়ে তিনি আশাবাদী। ঝড়ের গতিতে অভিনেতার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

    অভিনেতা দেব’ফেরা’-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ে গিয়ে সাংবাদিকদের বলেন, নতুন সরকারকে নিয়ে তিনি আশাবাদী। তবে বিজেপি সরকারকে সময় দিতে হবে। এক বছর গেলে চিত্রটা পরিষ্কার হবে। তবে নতুন সরকার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আগামী দিয়ে আরও ভাল কাজ করবে । যেটা বিগত সরকার করেনি এবং অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। কাজেরও অনেক বেশি সুযোগ বাড়বে৷

    বিধানসভা নির্বাচনের আগে টেকনিশিয়ান স্টুডিয়োয় ‘স্বাস্থ্যসাথী’ কার্ড বানানোর উদ্যোগ নিয়েছিলেন অভিনেতা দেব। লাইভে এসে অভিনেতা বলেছিলেন, যখন নতুন করে তাদের সরকার গঠিত হবে তখন টেকনিশিয়ানরা এই স্বাস্থ্যসাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের সুবিধা পাবেন। কেউ যাতে বিভ্রান্ত না হয় সেই বার্তাই তিনি দেন। সেই সঙ্গে তিনি আরও বলেছিলেন, তখন এই প্রকল্পকে আরও বড় ভাবে তুলে ধরবেন এবং সিনেমার ডিস্ট্রিবিউশনের সঙ্গে যুক্ত কর্মীদেরও এর আওতাভুক্ত করবেন। দেব আরও বলেছিলেন, ‘আমি দর্শকের, টেকনিশিয়ানদের ভালবাসার জোরে করছি। যে টেকনিশিয়ানরা গত ২০ বছর ধরে রোদ, জলে সব সময় আমার পাশে থেকেছেন তাঁদের জন্য এইটুকু করতে পারাটা সৌভাগ্যের।’এরপরও দেব বহু টেকনিশিয়ানকে ‘স্বাস্থ্যসাথী’র আওতায় আনেন অভিনেতা।

    রাজ্যে নতুন সরকার আসার পর অনেকের মনেই প্রশ্ন ছিল ‘স্বাস্থ্যসাথী’ পরিষেবা চালু থাকবে কিনা? তবে পরে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয় যে আপাতত জনকল্যানমূলক ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প চালু থাকছে। ‘স্বাস্থ্যসাথী’তে টেকনিশিয়ানদের নাম নথীভুক্ত করা নিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব।

    তিনি আর বলেন, ‘সবাই একটু ধৈর্য্য ধরুন। সরকার চালানো এত সোজা নয় যে, একমাসে মধ্যে আমরা সমস্ত ফলাফল পব। যে কোনও সরকারের নানা সিদ্ধান্ত ও তা বাস্তবায়ন করতে, তার ফল পেতে এক বছর সময় লাগে। এই সরকারকে এক বছর সময় দেওয়া উচিত। আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমি যে ভাবে সাফার করেছি, সেটা আর হবে না বলেই আমার বিশ্বাস।’
  • Link to this news (News18 বাংলা)