• কাঁটাতারের বেড়া দিতে বিএসএফ'কে বিপুল জমি হস্তান্তর, নিরাপত্তায় একগুচ্ছ নয়া পরিকল্পনা
    News18 বাংলা | ৩০ মে ২০২৬
  • ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জলঙ্গি। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছিল এবার সীমান্তবর্তী এলাকায় কাঁটাতার দেওয়া হবে। সেই মতো মুর্শিদাবাদ জেলাতে সর্বাধিক ৩৮.৮০৫ একর জমি হস্তান্তর করল রাজ্যে সরকার। কমবে এবার সীমান্তে অসাধু কাজ কর্ম। রোখা যাবে চুরি। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্বভার গ্রহণ করার পরে এই প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে ঘোষণা করেছিলেন সীমান্তের সুরক্ষাতে আর দেরি নয়।

    ৪৫ দিনের মধ্যেই সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া বসানোর জন্য বিএসএফকে প্রয়োজনীয় জমি দেবে রাজ্য সরকার। সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফকে মোট ১৪২. ৭৯ একক জমি দান করেছে রাজ্য। এর মধ্যে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলায়। মোট জমির পরিমাণ ৩৮. ৮০৫ একর। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই সাগর পাড়া সীমান্তে নতুন বর্ডার আউটপোস্ট, ওয়াচ টাওয়ার, কাঁটাতারে বেড়া টহলদারি রাস্তা ও জওয়ানদের ব্যারাক তৈরির জন্য এই জমি ব্যবহার করবে বিএসএফ।

    মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থেকে ফারাক্কা সীমান্ত এলাকায় ৩৮.৮০৫ একর জমি দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। যারমধ্যে পশ্চিমবহ্গের একাধিক জেলার সংলগ্ন এলাকায় এতদিন সুরক্ষি অর্থাৎ কাএটাতার দেওয়া সীমানা ছিল না।  মুর্শিদাবাদ জেলাতে ৪২.৩৫ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। মুর্শিদাবাদ জেলার বাংলাদেশের সঙ্গে ১২৫.৩৫ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।

    যার মধ্যে ৪২.৩৫ কিলোমিটার রয়েছে স্থলভাগ। বাকি অংশ নদীপথ। গঙ্গা ও পদ্মা নদীর ভাঙনের কারণেই বহু জায়গায় বেড়া দেওয়া হচ্ছিল না। রাজ্যের এই পদক্ষেপ গ্রহণ করার ফলে এই জট কাটবে বলেই মনে করছে বিএসএফ। স্থানীয়দের মতে, জমির অভাবে বিএসএফের নজরদারি সমস্যা হচ্ছিল। নতুন করে পোস্ট তৈরি হলে সীমান্ত এলাকায় অপরাধ কমবে, নিরাপত্তা জোরদার হবে। সীমান্ত এলাকায় আরও সুরক্ষা বৃদ্ধি পাবে।ফেন্সিং সম্পন্ন হলেই আর গরু চুরি যাবে না সীমান্তে বলেই দাবি গ্রামের বাসিন্দাদের।
  • Link to this news (News18 বাংলা)