নিষেধাজ্ঞা থোড়াই কেয়ার, হেলিকপ্টারে নজরদারির সময় গভীর সমুদ্র ফাঁস অবৈধ কারবার
News18 বাংলা | ৩০ মে ২০২৬
ব্যান পিরিয়ড অমান্য করে সমুদ্রে পৌঁছল কিছু কিছু ট্রলার। সেগুলি কিন্তু উপকূলরক্ষী বাহিনীর নজরদারি এড়ায়নি। সমস্ত ট্রলার দেখতে পাওয়া গিয়েছে। ট্রলারগুলিকে চিহ্নিত করে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। উল্লেখ্য, ব্যান পিরিয়ড থাকাকালীন গভীর সমুদ্রে মাছ ধরতে যান না মৎস্যজীবীরা। কিন্তু তার মধ্যেও প্রতি বছর কিছু অসাধু মৎস্যজীবী সমুদ্রে পাড়ি দেন।
সম্প্রতি আবহাওয়া খারাপ থাকার সতর্কতা দেওয়া হয়েছিল, এর সঙ্গে বলা হয় যদি কেউ সমুদ্রে থাকেন তাহলে ফিরে আসতে হবে। স্বাভাবিকভাবেই এই সময় সমুদ্রে কেউ থাকেনা। ফলে সবকিছু ঠিক থাকার কথা। কিন্তু এর মধ্যেই উপকূলরক্ষী বাহিনীর হেলিকপ্টার মাঝ আকাশে টহল দেওয়ার সময় ১৮টি ট্রলার দেখতে পায়। সেগুলি সাগরদ্বীপের কাছাকাছি এলাকায় মাছ ধরছিল। উপকূলরক্ষী বাহিনী বিষয়টি মৎস্য দফতরকে জানায়।