• সরকারি কল থেকে জল চুরির অভিযোগ, জয়নগরে পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির সামনে বিক্ষোভ
    এই সময় | ৩০ মে ২০২৬
  • সরকারি জলের লাইনে বেআইনি ভাবে মোটর বসিয়ে জল চুরির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তেজনা ছড়ায় জয়নগরে। প্রতিবাদে জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি ঋতুপর্ণা বিশ্বাসের বাড়ির সামনে বিক্ষোভে দেখাতে থাকেন স্থানীয় বিজেপি নেতা ও কর্মীরা। বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    বিক্ষোভকারীদের অভিযোগ, সাধারণ মানুষের ব্যবহারের জন্য ওই এলাকায় সরকারি জলের কল রয়েছে। সেই জলের লাইনে মোটর বসানো হয়েছিল বলে অভিযোগ। আরও অভিযোগ, সেই মোটর চালিয়ে বেআইনি ভাবে জল চুরি করা হচ্ছিল।

    ঘটনায় এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস ও তাঁর স্বামী তুহিন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতারা। বিজেপির তরফে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই ইতিমধ্যেই ঋতুপর্ণা বিশ্বাস এবং তাঁর স্বামী তুহিন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে জয়নগর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ। যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন এলাকার বিজেপি নেতা-কর্মীরা।

    প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। সেই তালিকায় এ বার যুক্ত হলো জয়নগরের এই ঘটনা। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

  • Link to this news (এই সময়)