• বাঘাযতীন হাসপাতালে এইচপিভি টিকাকরণের সূচনা করলেন বিধায়ক শর্বরী
    দৈনিক স্টেটসম্যান | ৩০ মে ২০২৬
  • রাজ্যজুড়ে বিনামূল্যে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাকরণ কর্মসূচির সূচনা হল শনিবার। নারীদের সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ এই উদ্যোগের অংশ হিসেবে এদিন বাঘাযতীন হাসপাতালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় টিকাদান কর্মসূচি।

    এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখার্জী। তাঁর উপস্থিতিতে কিশোরী বর্ণা রায়কে এইচপিভি টিকা প্রদান করে কর্মসূচির শুভ সূচনা করা হয়। হাসপাতালের সুপার, চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের উপস্থিতিতে টিকাকরণ সম্পন্ন হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)