হলদিয়া থেকে বহরমপুর বেআইনি নির্মাণ ভাঙতে চলল বুলডোজার
দৈনিক স্টেটসম্যান | ৩০ মে ২০২৬
রাজ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কড়া অবস্থানের জেরে শনিবার বহরমপুর ও হলদিয়ায় বুলডোজার অভিযান চালানো হয়। পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বেআইনিভাবে তৈরি একাধিক দোকানঘর ও নির্মাণ ভেঙে ফেলা হয়েছে।
বহরমপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কিছু দোকানঘর অবৈধভাবে নির্মিত হয়েছিল বলে অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, পূর্ববর্তী প্রশাসনের আমলে এসব দোকান তৈরি করে পরে বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছিল। শনিবার সকালে পুরসভা ও মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে পুলিশি নিরাপত্তার মধ্যে বুলডোজার দিয়ে সেই নির্মাণগুলি গুঁড়িয়ে দেওয়া হয়।