• অভিষেককে সিআইডির নোটিস, সোমবার ভবানীভবনে তলব
    দৈনিক স্টেটসম্যান | ৩০ মে ২০২৬
  • সিআইডি গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি রোডের বাড়ি শান্তিনিকেতনে। সেই সময় তিনি বাড়ি ছিলেন না। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়িতে গিয়েছিলেন। বেলেঘাটায় ভোটপরবর্তী হিংসায় নিহত তৃণমূলকর্মীদের সঙ্গে দেখা করেন।

    সেখান থেকে কালীঘাটের বাড়িতে ফিরে অভিষেক জানান, তিনি হরিশ মুখার্জির শান্তিনিকেতন বাড়িতে থাকেন না। অভিষেকের সঙ্গে দেখা করতে হলে সিআইডিকে কালীঘাটের বাড়িতে আসতে হবে বলে জানান তিনি। সেখানেও এদিন যান সিআইডি আধিকারিকরা। কিছু ক্ষণ পরে অভিষেক নিচে নেমে সিআইডি আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং কথা বলেন। সূত্রের খবর সোমবার ভবানীভবনে অভিষেককে তলব করেছে সিআইডি।

    সিআইডির নোটিস পেয়ে অভিষেক জানান, সিআইডির নোটিস তিনি নিয়েছেন। তবে সেটা পড়েননি। আইনজীবীর সঙ্গে কথা বলবেন । কোথাও সহযোগিতার জন্য ডাকা হলে তিনি যাবেন বলেও জানান। কোনও কিছু লুকানোর নেই বলেও জানান তিনি। আগেও ইডি বা সিবিআই তাঁকে ডেকেছে। তখনও সহযোগিতা করেছেন এখনও সহযোগিতা করবেন বলে তিনি জানিয়েছেন। ময়দান থেকে সরবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন অভিষেক।

    সিআইডি হানা প্রসঙ্গে অভিষেক আরও বলেন, এর পিছনে রাজনৈতিক স্বার্থ রয়েছে। ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। আমরা মাথা নত করব না। কলকাতা পুরসভার নোটিস প্রসঙ্গে তিনি বলেন, ওই নোটিস নিয়ে আদালতে তিনি আদালতে মামলা করবেন। শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন, অমিত শাহের পদলেহন করে বিজেপিতে যোগ দিয়ে ইডি-সিবিআই কেস নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছেন।

    উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে ভবনীপুর থানায় একটি এফআইআর দায়ে করা হয়েছে। সে নিয়ে এদিন অভিষেক বলেন, অমিত শাহ যখন উল্টো করে ঝুলিয়ে দেওয়ার কথা বলেন, তখন তাঁর বিরুদ্ধে কোনও এফআইআর হয় না। তিনি আরও বলেন, ক্ষমতা থাকলে মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাক। তিনি আইনের পথে লড়বেন বলেও জানিয়ে দেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)