• অন্নপূর্ণা প্রকল্পের ৩০০০ টাকা পাওয়াতে হবে, 'এই' বিধানসভার প্রতি ওয়ার্ডে হবে ক্যাম্প, আজই আবেদন করুন
    News18 বাংলা | ৩০ মে ২০২৬
  • ডায়মন্ডহারবারে সকলের সুবিধার্থে অন্নপূর্ণা প্রকল্পের জন্য প্রতি ওয়ার্ডে হবে ক্যাম্প। বর্তমানে ডায়মন্ডহারবার পৌরসভা থেকে ফর্ম মিলছে। তবে আগামী চার-পাঁচ দিনের মধ্যেই সকলের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে ওয়ার্ডে-ওয়ার্ডে ক্যাম্প হবে। ক্যাম্প করা হবে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে। বর্তমানে বিজেপি কর্মীরা ফর্ম পূরণে সহযোগিতাও করছে। ফর্ম নিতে ব্যাপক উৎসাহ মহিলাদের। স্থানীয় বাসিন্দা রিঙ্কু ভুঁইয়া বলেন, “এই টাকা পেলে খুব উপকার হবে। তাই দেরী না করে ফর্ম নিতে এসেছি।”

    এদিকে পুরসভায় সরকারি অফিসে ভিড় এই প্রকল্পকে ঘিরে। সাধারণ মানুষের মধ্যে বইছে খুশির আমেজ। আর ভিতরে চলছে ফর্ম ফিলআপ নিয়ে হাঁকডাক। খেটে খাওয়া সাধরণ পরিবারের মহিলা থেকে শুরু করে মধ্যবিত্ত বাড়ির মহিলার প্রত্যেক বাড়ির মহিলাদের মুখে এই প্রকল্পের ফর্ম নিয়ে ছিল আনন্দের রেশ। সকলের মুখে একটাই কথা, এবারে মিলবে বিজেপি সরকারের অন্নপূর্না যোজনার টাকা। ভোটার কার্ড খতিয়ে দেখার পর লাইন দিয়ে ফর্ম তুলছেন মহিলাদের। উপচে পড়া ভিড় দেখে আগামী কয়েকদিনের মধ্যেই ওয়ার্ডে-ওয়ার্ডে এই ক্যাম্প করা হবে বলে জানানো হয়েছে।

    আগামী ৩ জুনের মধ্যে বহু আবেদন জমা পড়বে বলে মনে করছেন ডায়মন্ড হারবার পুরসভার কর্মকর্তারা। স্থানীয়রা জানিয়েছেন, বহুদিন ধরেই সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। তবে এখন হয়তো সেই সুরাহা মিলতে পারে। মহিলাদের অতিরিক্ত ভিড়ের কারণেই কিছুটা সমস্যা হলেও আগামী দিনে পুরসভার বিভিন্ন ওয়ার্ডে দলীয় ভাবে ক্যাম্প চালু হবে, যাতে ফর্ম ফিলআপ করতে সুবিধা হয়, এমনটাই জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

    আগামী বুধবার, ৩ জুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। টাকা যাতে সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছয়, তার জন্য ফর্ম ফিলআপের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যোগ্য উপভোক্তারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বলেন, “আগামী বুধবার আমরা অন্নপূর্ণা যোজনার প্রথম পর্যায়ের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে পাঠাব। প্রত্যেকের বাড়িতে ফর্ম পূরণের লোক যাবে। আপনাদের ফর্ম তাঁরাই পূরণ করিয়ে দেবেন। কোনও গুজবে কান দেবেন না। আমরা চাই প্রকৃত প্রাপক টাকা পান।” প্রসঙ্গত, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বুধবার অর্থাৎ ২৭ মে রাত থেকেই অনলাইনে মিলছে। অফলাইনে বিডিও, এসডিও ও জেলা শাসকের অফিস থেকেও মিলবে ফর্ম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১ জুন থেকে ৯০ দিন এই প্রক্রিয়া চলবে। অনলাইনেও হবে আবার অফলাইনেও হবে।
  • Link to this news (News18 বাংলা)