• নিজের নামে ৪, স্ত্রীর নামে ৩, ৫ বছরের ছেলের নামেও ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা! কে এই ধৃত তারিকুল? তাজ্জব সকলেই
    News18 বাংলা | ৩০ মে ২০২৬
  • বহরমপুরের যুবকের নামে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আরও চাঞ্চল্যকর অভিযোগ মুর্শিদাবাদে, আর তাতেই চমকে উঠলেন সকলেই। মুর্শিদাবাদে এবার দেখা মিলল বছর পাঁচেকের ছেলের নামে লক্ষীর ভাণ্ডার, পাঁচ বছরের শিশুর অ্যাকাউন্টে ঢুকত টাকা। এমনকি এক পুরুষের চারটি অ্যাকাউন্টে ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এই ঘটনায় শুক্রবার রাতে রঘুনাথগঞ্জ থেকে তারিকুল ইসলাম নামে আরও একজনকে গ্রেফতার করে বহরমপুর থানার পুলিশ।

    জানা গিয়েছে, তারিকুলের নামে চারটি, তার স্ত্রীর নামে তিনটি ও পাঁচ বছরের ছেলের নামে একটি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত। পুলিশ রাকিবুল শেখ নামে এক যুবককে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মুস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। মুস্তাফিজুরকে জিজ্ঞাসাবাদ করে তারিকুলকে গ্রেফতার করে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুস্তাফিজুর প্রত্যেক মাসে লক্ষাধিক টাকা লক্ষ্মীর ভাণ্ডারের কমিশন বাবদ ইনকাম করত। রঘুনাথগঞ্জ কয়েকশো অ-লক্ষ্মীকে লক্ষ্মীর ভাণ্ডার করে দিয়েছিল। তার জন্য অর্ধেক টাকা করে কমিশন নিত প্রত্যেকটি অ-লক্ষ্মীর কাছে। শনিবার তারিকুল রহমানকে বহরমপুর কোর্টে তোলা হচ্ছে ১২ দিনের পুলিশ হেফাজতের চেয়ে। এই ঘটনায় আরও অনেকে যুক্ত রয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

    সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তুলে ধরেন ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের নাম। গত বুধবার রাতেই বহরমপুর থানার পুলিশ রাধারঘাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালমারা গ্রামের বাসিন্দা রাকিবুল শেখকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে আটক করে। পুলিশি জেরায় রাকিবুল সন্তোষজনক উত্তর দিতে পারায় রাতেই তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে,  পেশায় ছোট হোটেল ব্যবসায়ী রাকিবুল আগে বিদেশে পরিযায়ী শ্রমিক হিসেবে রাজমিস্ত্রির কাজ করতেন। পরে টাকা জমিয়ে মুর্শিদাবাদের বাড়িতে ফিরে এসে খাবারের একটি ছোট দোকান চালাতেন। এলাকায় ‘ভাল ছেলে’ হিসেবে পরিচিত রাকিবুলের সঙ্গে কোনও রাজনৈতিক দলের  যোগ ছিল না বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আর তারপরেই উঠে আসছে এবার মুর্শিদাবাদের একের পর একজনের নাম। তবে মুর্শিদাবাদ জেলাতে শতাধিক নাম রয়েছে এই অ-লক্ষ্মীর টাকা ঢুকত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা।
  • Link to this news (News18 বাংলা)