• 'পুলিশ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এলাকা ছাড়ব না', সোনাপুরে 'আক্রান্ত' হয়ে জানিয়ে দিলেন অভিষেক
    News18 বাংলা | ৩০ মে ২০২৬
  • নিহত তৃণমূল কর্মীর বাড়িতে পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বলেন, “একটা পুলিশ নেই, আমার চশমা ভেঙে দিয়েছে, ভাগ্যিস আমার কর্মীরা হেলমেট পরে দিয়েছিল। আদালতে যাব, পুলিশ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত এলাকা ছাড়ব না”।

    সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মোটরসাইকেলে সওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে চোর, চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা৷ অভিষেককে লক্ষ্য করে ছোড়া হয় ইট, জুতো, ডিম৷ অভিষেকের অভিযোগ কর্মসূচির সময় পুলিশ ছিল না।

    কোনওমতে অভিষেককে উদ্ধার করে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ৷ ডিম, জুতো থেকে বাঁচাতে অভিষেককে হেলমেটও পরিয়ে দেওয়া হয়৷ রাজ্যে বিধানসভা নির্বাচনের পর এ দিনই প্রথম প্রকাশ্য কর্মসূচিতে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে যান অভিষেক৷

    প্রথম কামালগাজি মোড়ের কাছে অভিষেকের গাড়ি থামতেই তাঁকে কালো পতাকা দেখিয়ে চোর চোর স্লোগান দেওয়া হয়৷ এর পর সোনারপুরে দলীয় কর্মীদের বাড়িতে পৌঁছতে গাড়ি থেকে নেমে এক দলীয় কর্মীর মোটরসাইকেলে ওঠেন অভিষেক৷

    মোটরসাইকেল কিছুটা এগোতেই অভিষেককে ঘিরে ধরেন বিক্ষোভকারীরা৷ পরিস্থিতি এমন হয় .যে ভিড় ঠেলে এগোতেও পারছিল না মোটরসাইকেল৷ কোনওরকমে অভিষেককে নিয়ে মোটরসাইকেল বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী এবং পুলিশকর্মীরা৷ কিন্তু ভিড় ঠেলে মোটরসাইকেল এগোতে পারেনি৷

    তখন অভিষেককে ঘিরে ধরে কার্যত টানাহ্যাঁচড়া শুরু হয়৷ তৃণমূল শীর্ষ নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ইট-ডিম-জুতো৷ ধস্তাধস্তিতে অভিষেকের জামাও ছিঁড়ে যায়৷ অভিষেকের মাথা বাঁচাতে কোনওমতে একটি হেলমেট পরিয়ে দেয় পুলিশ৷
  • Link to this news (News18 বাংলা)