• জীবনতলায় কর্মতীর্থে তৈরি হোল্ডিং সেন্টার! জল শৌচাগার সহ সব সুবিধার সঙ্গেই রয়েছে কড়া নিরাপত্তা
    News18 বাংলা | ৩০ মে ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনাতেও তৈরি হোল্ডিং সেন্টার। এই জেলার সঙ্গে বাংলাদেশের সেভাবে স্থলসীমান্ত না থাকলেও এখানে বাংলাদেশের সঙ্গে জলসীমান্ত রয়েছে অনেকটাই। তাছাড়া জেলার মধ্যে যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে তাদের খুঁজে বের করে রাখা হবে হোল্ডিং সেন্টারে।

    ইতিমধ্যে জীবনতলার একটি কর্মতীর্থকে ঝেড়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। সেখানে ৫ জনকে ইতিমধ্যে নিয়ে আসা হয়েছে। তাদের পাহারায় থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। হোল্ডিং সেন্টার থেকে আর অন্য কোথাও যাতে পালাতে না পারে সেই দিকটি কড়া ভাবে দেখা হচ্ছে।

    হোল্ডিং সেন্টারে পানীয় জল, শৌচালয়, আলো সহ একাধিক ব্যবস্থা করা হয়েছে। হোল্ডিং সেন্টারে যাদের আনা হয়েছে তারা বাংলাদেশের খুলনা, বাগেরহাট, যশোর থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। জেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে তাদেরকে ধরে পুলিশ।

    তাদের সকলকেই জীবনতলা থানার ঝড়োর মোড় এলাকায় হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। ধৃত ৫ জন বাংলাদেশির মধ্যে ২ জন মহিলাও রয়েছে। এ বিষয়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হোল্ডিং সেন্টার থেকে তাদের বাংলাদেশে পুশ ইন করা হবে।

    আটক হওয়া এক বাংলাদেশী আব্দুল্লা জানিয়েছেন, ভারতে আসার পর ভোটার কার্ড বানিয়ে একবার ভোট ও দিয়েছে সে। আধার কার্ড, প্যান কার্ড তৈরি করেছিল। কিন্তু সব বাতিল হয়ে গিয়েছে। এখানে বিয়েও করে সে। তবে পরে বিচ্ছেদ হয়ে যায়। এদেরকে বর্তমানে কড়া পাহারায় রাখা হয়েছে। ধৃতরা যাতে অন্য জায়গায় না পালায় সেজন্য নজরদারি চালানো হচ্ছে।
  • Link to this news (News18 বাংলা)