• দিল্লিতে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি, বহু লোকের আটকে থাকার আশঙ্কা
    এই সময় | ৩১ মে ২০২৬
  • হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৫ তলা বাড়ি। শনিবার সন্ধ্যাবেলায় দিল্লির মেহেরৌলি থানা এলাকার ঘটনা। ধ্বংসস্তূপের তলায় একাধিক ব্যক্তি চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। এখন উদ্ধারকাজ চলছে ওই এলাকায়।

    স্থানীয় দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে, শনিবার রাত পৌনে আটটা নাগাদ তাদের কাছে দুর্ঘটনার খবর আসে। তারপরেই চারটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।

    আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের তলায় অনেকে চাপা পড়ে থাকতে পারেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা পৌঁছেছেন ওই এলাকায়।

  • Link to this news (এই সময়)