• LIVE: অভিষেকের গুরুতর আঘাত নয়', জানাল মিন্টোপার্কের হাসপাতালও
    আজ তক | ৩১ মে ২০২৬
  • মিন্টোপার্ক হাসপাতালও ভর্তি নিল না অভিষেককে

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোট গুরুতর নয় বলে জানাল মিন্টোপার্কের বেসরকারি হাসপাতাল। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতাল থেকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালটিও জানিয়েছিল, অভিষেক ঘরেই বিশ্রাম নেই। ভর্তির প্রয়োজনীয়তা নেই। এবার মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও জানালেন, তাঁকে হাসপাতালে ভর্তি করার কোনও প্রয়োজন নেই। আপাতত স্রেফ একটি প্যান-৪০ (গ্যাসের ওষুধ) খাওয়ার পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

    ট্রিটমেন্ট হচ্ছে না: মমতা

    মমতা অভিযোগ করলেন,'এখানে ট্রিটমেন্ট হচ্ছে না। ওপর থেকে বলে দিয়েছে ট্রিটমেন্ট না করতে। আমরা এখান থেকে শিফ্‌ট করছি'। 
     

    'বাড়িতে বিশ্রাম', মত হাসপাতালের, দ্বিমত মমতার

    আপাতত বাড়িতেই বিশ্রাম নিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানিয়েছে বাইপাসের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে সেই মতামতে অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে মিন্টোপার্কের আর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেন তিনি।হুইলচেয়ারে বের হলেন অভিষেক
     
    হাসপাতালের জরুরি বিভাগ থেকে হুইলচেয়ারে বের করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। হাসপাতালের পোশাকেই গাড়িতে তোলা হল তাঁকে। ছিলেন তিনি। হুইলচেয়ার ঠেলে জরুরি বিভাগ থেকে তাঁকে বার করে আনা হয়।

    বেসরকারি হাসপাতালে মমতা

    সোনারপুরে বেসরকারি হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন তৃণমূল নেত্রী। মমতার সঙ্গে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ও আছেন। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীও পৌঁছলেন হাসপাতালে। 

    বেসরকারি হাসপাতালে অভিষেক

    সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করে ফেরা পথে হাসপাতালে ভর্তি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। জরুরি বিভাগে চিকিৎসাধীন অভিষেক। 

    প্রতিহিংসার রাজনীতি: খাড়গে

    এই ঘটনাকে পুরোপুরি প্রতিহিংসার রাজনীতি বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর দাবি, বিরোধীদের এত বড় নেতাকে নিরাপত্তা না দেওয়ায় এটা স্পষ্ট, হেনস্থা করার উদ্দেশ্যেই এটা করা হয়েছে।

    ষড়যন্ত্রের ইঙ্গিত: অখিলেশ

    এক্স হ্যান্ডেলে বিজেপি সরকারকে নিশানা করেছেন অখিলেশ যাদব। তিনি লিখেছেন, 'বাংলার নৈরাজ্যবাদী বিজেপি সরকার ঘৃণার রাজনীতি ছাড়া আর কিছুই করতে পারে না। এমন এক সংবেদনশীল পরিস্থিতিতে পুলিশের গায়েব হয়ে যাওয়া কোনও বড় ষড়যন্ত্রের ইঙ্গিতবাহী'।

    শমীকের প্রতিক্রিয়া

    'বিজেপির কেউ দূরদূরান্ত পর্যন্ত জড়িত নয়। পুলিশ কেন নেই সেটা আমি বলতে পারি না। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। আমাদের মহিলা ও কর্মীদের সঙ্গে অত্যাচার হয়েছে। বিজেপি সংযত বলেই তৃণমূল এখনও অক্ষত। বিজেপির জায়গায় বাম, কংগ্রেস ক্ষমতায় এলে গণধোলাই দিত'। 
     

    এক্সে মমতার প্রতিক্রিয়া

    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও শেয়ার করে এক্স হ্যান্ডেলে বিজেপিকে নিশানা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লিখলেন,'শাসকই হয়ে উঠল ঘাতক। ধিক্কার বিজেপি'।

    অভিষেকের পুর্নজন্ম: কুণাল

    তৃণমূল মুখপাত্র তথা বিধায়ক কুণাল ঘোষ বললেন,'বাম জমানায় বারবার হামলার পরই দুর্জ়য় জননেত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই হামলার পর আজ ভাইপো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুনর্জন্ম ঘটল। ঠান্ডা মাথায় নিগ্রহ করা হয়েছে ওঁকে। কী করছিল পুলিশ? এটা গণতন্ত্রবিরোধী। ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র'।

    সোনারপুর ছাড়লেন অভিষেক

    পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পরে তাঁদের নিরাপত্তা বলয়ের মধ্যেই সোনারপুরের ওই এলাকা থেকে বের করে আনা হয় অভিষেককে। 

    হামলার বর্ণনা দিলেন অভিষেক

    হামলার তীব্রতা বর্ণনা করতে গিয়ে অভিষেক দাবি করেন, হেলমেট পরে থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। তিনি বলেন, 'হেলমেট না থাকলে আমার মাথা দু’টুকরো হয়ে যেত। আমার চোখে সাত বার অস্ত্রোপচার হয়েছে। ইট-পাটকেল ছোড়া হয়েছে। আমার চশমার অবস্থাও দেখুন।'

    প্রাণে মারতে চায়: অভিষেক

    অভিষেক বললেন, 'ওরা আমায় মারতে চায়! মেরে দিক! আমি এখান থেকে যাব না।' একই সঙ্গে তিনি হাইকোর্ট এবং রাজ্যপালের দৃষ্টি আকর্ষণের আবেদন জানান। তাঁর কথায়, 'আমার মৃতদেহ যাবে এখান থেকে, কিন্তু ফোর্স না এলে আমি এখান থেকে নড়ব না।'

    সোনারপুরে হামলার মুখে অভিষেক

    শনিবার সোনারপুরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখ পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্দেশে ডিম ছোড়া হল। ধস্তাধস্তির মধ্যে ছিঁড়ে গেল জামা। অভিষেকের উপর শারীরিক হামলাও চালানো হয়। তাঁর মাথা এবং ঘাড় লক্ষ্য করে চড়-ঘুষি মারা হয়েছে বলেও অভিযোগ। কোনওমতে তাঁকে মাথায় হেলমেট পরিয়ে সরিয়ে নিয়ে যান নিরাপত্তা রক্ষীরা।
  • Link to this news (আজ তক)