• মুর্শিদাবাদে গ্রেপ্তার আরও ১ পুরুষ লক্ষ্মী
    দৈনিক স্টেটসম্যান | ৩১ মে ২০২৬
  • লক্ষ্মীর ভাণ্ডারকে কেন্দ্র করে ফের জালিয়াতির অভিযোগ সামনে এল। বহরমপুরের পর এবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, তিনি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বেআইনিভাবে প্রকল্পের টাকা তুলছিলেন। ধৃত তারিকুর রহমানের নামে ও তাঁর পরিবারের সদস্যদের নামে মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমা পড়ত। তাঁর নিজের নামে তিনটি, স্ত্রীর নামে তিনটি এবং দুই ছেলের নামে দুটি অ্যাকাউন্ট ছিল। প্রতি মাসে এই অ্যাকাউন্টগুলিতে সরকারি প্রকল্পের প্রায় ৮ হাজার টাকা করে ঢুকত বলে অভিযোগ।

    কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট অনিয়ম ও ভুয়ো সুবিধাভোগীর অস্তিত্ব পাওয়া গিয়েছে। এরপরই তদন্তে নামে পুলিশ এবং তদন্ত করতে একটি বিশেষ তদন্তকারী দলও (সিট) গঠন করা হয়। প্রথমে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা মোস্তাফিজুর রহমানের নাম জানতে পারেন। পরে মোস্তাফিজুরকে গ্রেপ্তার করা হলে তাঁর কাছ থেকেই উঠে আসে তারিকুর রহমানের নাম। তদন্তকারী সংস্থার অনুমান, এই জালিয়াতি চক্রের মূল পরিচালকদের মধ্যে মোস্তাফিজুর অন্যতম।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)