• বিশ্ব পরিবেশ দিবসে 'একটি গাছ মায়ের নামে' কর্মসূচি এবার শহরে
    eTV Bharat | ৩১ মে ২০২৬
  • কলকাতা, 30 মে: এবার কেন্দ্রীয় কর্মসূচি 'একটি গাছ মায়ের নামে' পালন করবে কলকাতা পুরনিগম । রাস্তার ধারে ফুটপাতেই শুধু নয়, এবার ব্যাপক পরিমাণে গাছ লাগানো হবে উদ্যানগুলিতেও বলেই খবর পুরনিগম সূত্রে ।

    আগামী 5 জুন বিশ্ব পরিবেশ দিবস । ওই দিন শহরের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হবে কলকাতা পুরনিগমের পরিবেশ ও উদ্যান বিভাগের যৌথ প্রয়াসে । এত দিন বৃক্ষরোপণ করা হলেও কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করা হতো না । এবার রাজ্যের পালাবদলের পর পরিস্থিতি বদলেছে । ফলে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের কোনও সমস্যা আর নেই ।

    কলকাতা পুরনিগম সূত্রে খবর, শহরে প্রতিবছর পরিবেশ দিবসে গাছ লাগানো হয় ৷ কেন্দ্রীয় মিছিল ও অনুষ্ঠান হয়ে থেকে । এবার সেই গাছ লাগানো শুধু কয়েকটি রাস্তায় আটকে থাকবে না । বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে উদ্যানে বৃক্ষরোপণ নিয়ে । শহরে 700 উদ্যান আছে কলকাতা পুরনিগমের । সেখানে এইবার প্রচুর প্রমাণে গাছ লাগানো হবে ।

    কয়েক হাজার গাছের চারা কলকাতার বিভিন্ন উদ্যানে ও ফুটের ধরে লাগানোর সঙ্গে বিলি করা হবে সাধারণ মানুষের মধ্যে । শহরের হারানো সবুজ ফিরিয়ে আনার লক্ষ্যে সাধারণ নাগরিকদের মধ্যে চলবে প্রচার । মূলত কৃষ্ণচূড়া, রাধাচূড়া বা কদমের মতো গাছগুলি আর লাগানো হবে না । তার পরিবর্তে দেবদারু, জারুল, লেবু, আম, জাম, কাঁঠাল, অমলতাস, বিভিন্ন ফুল গাছ, নিম গাছ লাগানো হবে ।

    পুর কর্তাদের কথায়, "প্রশাসনের উচ্চ পদ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে বিশ্ব পরিবেশ দিবসে এবার কেন্দ্রের কর্মসূচি যেভাবে রাজ্য সরকার পালন করবে, সেভাবে কলকাতা পুরনিগম পালন করে । শহরের নির্দিষ্ট কিছু জায়গায় নয়, প্রতিটা বড় বিশেষ করে উদ্যানগুলিতে গুরুত্বের সঙ্গে গাছ লাগাতে হবে । সেই চারাগুলি রোপন করা হচ্ছে সেগুলি যাতে নিয়মিত পরিচর্যা করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে । আনুষ্ঠানিকভাবে একটি নির্দিষ্ট দিনে নয়, গাছ লাগানোর বিষয় উদ্যান বিভাগ এবং পরিবেশ বিভাগ তারা যৌথ প্রয়াস এর দফায় দফায় সেই কাজ করবে । শহরে হারিয়ে যাওয়া সবুজের আচ্ছাদনকে আবারও ফিরিয়ে আনার জন্য পুরো প্রশাসন যা করণীয় তাই করতে হবে । নির্দেশ পাওয়া মাত্র কোমর বেঁধে নামছে পুরকর্মীরা ।"
  • Link to this news (eTV Bharat)