• চন্দননগর পুরসভার মেয়র এবং ৩০ জন তৃণমূল কাউন্সিলারের পদত্যাগ
    বর্তমান | ৩১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগর পুরসভার মেয়র সহ তৃণমূলের সব কাউন্সিলার একযোগে পদত্যাগ করলেন। শুক্রবার গভীর রাতে মেয়র ও কাউন্সিলাররা ই মেল করে প্রশাসনের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অফিস বন্ধ থাকায় এ সংক্রান্ত আইনি পদক্ষেপ করা যায়নি। সোমবার পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে। মেয়র সহ ৩০ কাউন্সিলারের একযোগে পদত্যাগ করায় শোরগোল পড়ে গিয়েছে চন্দননগরে। ২০২৭ সালে ফেব্রুয়ারিতে বর্তমান পুরবোর্ডের মেয়াদ শেষ হবে। তার ন’মাস আগে ক্ষমতাসীন বোর্ডের পতন ঘিরে রহস্য তৈরি হয়েছে। পাশাপাশি নাগরিক পরিষেবা নিয়েও উঠছে বড়োসড়ো প্রশ্ন। কেন পদত্যাগ? পুরসভার মেয়র রাম চক্রবর্তী বলেন, ‘রাজ্যে পালাবদলের পর পুরনিগমের উপর অর্থনৈতিক অবরোধ তৈরির প্রক্রিয়া শুরু হয়েছিল। নাগরিক পরিষেবা সহ নিগমের প্রশাসনিক কাজ চালানো কঠিন হওয়ার ইঙ্গিত মিলছিল। এই পরিস্থিতিতে পদ আঁকড়ে থেকে নাগরিকদের সঙ্গে অন্যায় আমরা করতে চাইনি।’ বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে বিজেপি সরকারের জিরো টলারেন্স নীতি ও নাগরিক ক্ষোভের ইঙ্গিত পেয়েই ওঁরা পাততাড়ি গুটিয়েছেন।’
  • Link to this news (বর্তমান)