• মিনিবাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যু
    বর্তমান | ৩১ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বন্দরের সিজিআর রোডে মিনিবাসের ধাক্কায় মৃত্যু হল এক বাইকচালকের। মৃত বাইকচালকের নাম সুরজিৎ ভড় (৩১)। বাড়ি হুগলি জেলার চন্দননগরে। এই দুর্ঘটনায় বাইক আরোহী শাহ আলম এবং আরেক যুবক জখম হয়েছেন। শনিবার দুপুর ১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে ওয়েস্ট পোর্ট থানার পুলিশ জানতে পেরেছে, মেটিয়াবুরুজ-হাওড়া রুটের একটি মিনিবাস বেপরোয়া গতিতে এসে বাইককে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়েন বাইক আরোহী ও চালক। গুরুতর জখম অবস্থায় বাইক চালক এবং আরোহীকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বাইক চালক  সুরজিৎ ভড়কে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর মিনিবাস ও তার চালককে আটক করেছে পুলিশ। পাশাপাশি, এই ঘটনার তদন্ত শুরু করেছেন লালবাজারের ফেটাল স্কোয়াডের গোয়েন্দারা। 
  • Link to this news (বর্তমান)