• Breaking News Live: কাটোয়ায় আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা
    এই সময় | ৩১ মে ২০২৬
  • কাটোয়া থানার পুলিশ আর্থিক দুর্নীতির অভিযোগে তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সাধারণ সম্পাদক দিগন্ত পালকে গ্রেপ্তার করেছে। শনিবার রাতে কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

    শনিবার সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে আক্রান্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ বলে খবর।

    শনিবার সন্ধ্যাবেলায় দিল্লির মেহেরৌলি থানা এলাকায় ভেঙে পড়ে একটি পাঁচ তলা বাড়ি। ধ্বংসস্তূপের তলায় একাধিক ব্যক্তি চাপা পড়ে যান। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। এখনও ধ্বংসস্তূপে অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা প্রকাশ স্থানীয়দের। রবিবার সকালেও চলছে উদ্ধারকাজ।

    দক্ষিণবঙ্গে আজ থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমতে শুরু করবে। গত কয়েক দিনের বৃষ্টিতে যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছিল, তা রবিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের মধ্যে তাপমাত্রা ফের আগের অবস্থানে ফিরে যেতে পারে।

  • Link to this news (এই সময়)