'রাখে হরি মারে কে'...! ট্রলারডুবির পরে উত্তাল নদীতে সাক্ষাৎ যমের মুখ থেকে সাঁতরে ফিরলেন মিলন
News18 বাংলা | ৩১ মে ২০২৬
উত্তাল নদী সঙ্গে ঝোড়ো হাওয়া। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ট্রলার থেকে পড়ে অসীম সাহসিকতার সঙ্গে সাঁতার কেটে প্রাণে বাঁচলেন মিলন বলিদা। খারাপ আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার জেরে মুড়িগঙ্গায় ডুবেছিল ২টি ট্রলার। এই ট্রলারগুলি থেকে সবাইকে উদ্ধার করা গেলেও মিলনের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
মিলন নদীতে পড়ে যাওয়ার পর প্রায় ডুবন্ত অবস্থায় সাঁতার কেটে নয়াচরে পৌঁছে যান। এদিকে তার খোঁজে চলতে থাকে তল্লাশি। পরে স্থানীয় মৎস্যজীবীদের নৌকায় করে মিলন বলিদাকে নিয়ে আসা হয় কচুবেড়িয়ায়। এই ঘটনায় মিলেনর অদম্য জেদকে বাহবা দিচ্ছেন সকলেই। জানা গিয়েছে খারাপ আবহাওয়া ও ঝোড়ো হাওয়ার জেরে মুড়িগঙ্গায় ২ টি ট্রলার ডুবে যায়।