• প্রধানমন্ত্রী মোদীর ‘মন কী বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
    দৈনিক স্টেটসম্যান | ৩১ মে ২০২৬
  • আজ  অর্থাৎ রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কী বাত অনুষ্ঠান। এদিন ছিল ১৩৪ তম পর্ব। তাঁর মাসিক রেডিও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী গুরিন্দর সিং এবং অনিমেষ কুজুর সঙ্গে কথা বলেন। এই দুই অ্যাথলিটই জাতীয় রেকর্ড তিনবার  ভেঙে  নতুন কৃতিত্ব গড়েছেন।

    এদিন তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন কম্পিটিশনে ক্রীড়াবিদদের রেকর্ড ভাঙা পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী তাঁদের অনুকরণীয় সাফল্য ও অসাধারণ কাজে প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে তাঁরা ভবিষ্যতে দেশের নাম আরও উজ্জ্বল করবেন এবং ভারতকে নতুন উচ্চতার শিখরে পৌঁছে দেবেন। আর প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’-অনুষ্ঠান ডিজিটাল মাধ্যমে শুনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)