সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মারধর, জামা ছিঁড়ে দেওয়ার পাশাপাশি দেদার ডিম ছোড়া হয়েছে তাঁকে লক্ষ্য করে। যা বর্তমানে চর্চায়। হামলার প্রতিবাদে সোমে ব্লকে ব্লকে প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। দলের তরফে ঘোষণা করলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা বিধায়ক কুণাল ঘোষ। আগামী ২ তারিখ পূর্বঘোষণা মতোই রানি রাসমণি রোডে অবস্থানে বিক্ষোভে বসবেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ইতিমধ্যেই পুলিশের অনুমতি মিলেছে বলে জানালেন কুণাল।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]