• '৯৮ সাল থেকে তৃণমূল করি, আমি অভিষেককে মারব?' আদালতে তোলার সময় বিস্ফোরক দাবি সোনারপুর কাণ্ডে ধৃত নেতার
    News18 বাংলা | ৩১ মে ২০২৬
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে যোগাযোগ করেই গতকাল সোনারপুরে গিয়েছিলেন৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার অভিযোগে ধৃত এক অভিযুক্ত এমনই দাবি করলেন৷ রবিবার বারুইপুর আদালতে পেশ করার সময় এমনই দাবি করেছেন অভিষেক কাণ্ডে ধৃত অন্যতম অভিযুক্ত জয় সেনগুপ্ত৷

    গতকাল, শনিবার সোনারপুরে মৃত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় প্রবল জনরোষের মুখে পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেককে লক্ষ্য করে ইট, ডিম, জুতো ছোড়ার পাশাপাশি তাঁকে মারধরও করা হয়৷ ছিঁড়ে যায় অভিষেকের জামা৷ কোনওক্রমে মৃত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের বাড়িতে পৌঁছন অভিষেক৷ শেষ পর্যন্ত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ঘটনাস্থল ছাড়েন অভিষেক৷

    এই ঘটনার তদন্তে নেমে মোট ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ আকাশ গায়েন, জয় সেনগুপ্ত তপন মাইতির মতো যে ৫ জনকে অভিষেকের উপরে হামলার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ, তাঁদের মধ্যে অধিকাংশই সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের ঘনিষ্ঠ বলে দাবি এলাকাবাসীর৷

    এ দিন ধৃতদের আদালতে তোলার সময় ধৃত ৫ জনের অন্যতম অভিযুক্ত জয় সেনগুপ্ত দাবি করেন, ‘৯৮ সাল থেকে আমি তৃণমূল কংগ্রেস করি আমার সঙ্গে যোগাযোগ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছে আমি অভিষেক কে মারবো?’

    স্থানীয় সূত্রে খবর, অভিষেকের উপরে হামলার ঘটনায় ধৃত জয় সেনগুপ্ত এলাকার তৃণমূল নেতা হিসেবেই পরিচিত

    জয় সেনগুপ্ত। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। যদিও পরিবারের দাবি, সম্পূর্ণ মিথ্যা কারণে গ্রেফতার করা হয়েছে তাঁকে। গতকালের ঘটনার সঙ্গে কোনওরকম ভাবেই জয় যুক্ত ছিলেন না বলেও দাবি জয়ের পরিবারের। ১৯৯৮ সাল থেকে তৃণমূল করেন জয়, ফল ঘোষণার পরেও দল বদল করেননি তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি রাগ তো দূর, উল্টে গতকালের পরিস্থিতিতে সোনারপুরে না আসার জন্য অভিষেকক জয় বারণ করেছিলেন বলেও দাবি ধৃত তৃণমূল নেতার পরিবারের৷ তা সত্ত্বেও এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • Link to this news (News18 বাংলা)