আজকাল ওয়েবডেস্ক: গত ৯ মে জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মন্ত্রী হিসাবে সঙ্গে শপথ নিয়েছিলেন আরও পাঁচজন। এরপর ২২ দিন পার। গঠন হয়নি বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা! তবে, সেই জট এবার কাটাল। সোমবারই (১লা জুন, ২০২৬) শুভেন্দু অধিকারী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ হবে। সকাল ১১টায় হবে এই শপথগ্রহণ অনুষ্ঠান।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, "সোমবার পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত জাতীয়তাবাদী সরকারের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। মন্ত্রিসভার সম্প্রসারণের লক্ষ্যে, পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১টায় 'নবান্ন'-তে শপথ গ্রহণ করবেন। মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি 'নবান্ন'-তে তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।"
Tweet by @SuvenduWB
প্রাথমিক মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে ভৌগলিক ও জাতিগত ভারসাম্যের বিষয়টিকে মাথায় রাখা হয়েছিল। মন্ত্রিসভা সম্প্রসারণের ক্ষেত্রেও একই নিয়ম প্রাধান্য পাবে বলে বিজেপি সূত্রে খবর।
প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারীদের ওপর নির্যাতনের তদন্তে দু'টি কমিশন গঠনের প্রস্তাব রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করার কয়েক সপ্তাহ পরেই এই সম্প্রসারণের পদক্ষেপটি করা হল। গত ১৮ মে মন্ত্রিসভা উভয় কমিশন গঠনের অনুমোদন দেয়। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা এই কমিশনগুলির নেতৃত্বে থাকবেন এবং আগামী ১ জুন থেকে এগুলির কাজ শুরু হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি,, এই পদক্ষেপ স্বচ্ছতা এবং নাগরিকদের অধিকার সুরক্ষায়, বিজেপি সরকারের অঙ্গীকারের প্রতিফলন।
গত ৯ মে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী নেতৃত্বে মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল ,নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। এই পাঁচ জনের মধ্যে এখনও পাঁচটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব বন্টন করা হয়েছে।
একনজরে কে কোন দপ্তরের দায়িত্বে? * দিলীপ ঘোষ- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণীসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তর
* অগ্নিমিত্রা পালকে- নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর
* নিশীথ প্রামাণিক- উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া দপ্তর