সোমবারই মন্ত্রিসভার সম্প্রসারণ, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর; কারা শপথ নেবেন?
আজ তক | ০১ জুন ২০২৬
West Bengal Cabinet Expansion: আগামী সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের প্রায় এক মাস কেটে গিয়েছে। এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হয়নি। এখনও পর্যন্ত মাত্র পাঁচ জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সূত্রের খবর, সম্ভাব্য মন্ত্রীদের তালিকায় একাধিক বড় নাম ঘোরাফেরা করছে। মোট ৩৫ জন শপথ নেবেন বলে জানিয়েছেন শুভেন্দু।
দিলীপ ঘোষের হাতে রয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, প্রাণীসম্পদ উন্নয়ন দফতর এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব। অগ্নিমিত্রা পাল দেখছেন নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দফতর। নিশীথ প্রামাণিকের হাতে রয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন এবং ক্রীড়া দফতর।
ফলে মন্ত্রিসভা সম্প্রসারণের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তুঙ্গে। কোন কোন বিধায়ক নতুন করে মন্ত্রিসভায় জায়গা পাবেন এবং কার হাতে কোন দফতর যাবে, তা নিয়ে জল্পনা অব্যাহত। সোমবার মন্ত্রিসভা সম্প্রসারণের দিকেই তাই নজর রাজনৈতিক মহলের।