সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি হলেন পাঁচ জন। তাঁদের মধ্যে চার জন বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। অন্য জন সিনিয়র অ্যাডভোকেট। মে মাসের ২২ ও ২৭ তারিখ সুপ্রিম কোর্টের কলেজিয়ামে ওই পাঁচ জনের নাম সুপারিশ করেছিল। তার ভিত্তিতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে পরামর্শ করে তাঁদের নিয়োগ করেছেন। পাঁচ বিচারপতির নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এক্স হ্যান্ডলেও নিয়োগের বিষয়টি জানিয়েছেন।
সুপ্রিম কোর্টের নতুন বিচারপতিরা হলেন—
শীল নাগু (পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি)
শ্রী চন্দ্রশেখর (বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি)
সঞ্জীব সচদেবা (মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি)
অরুণ পাল্লি (জম্মু-কাশ্মীর ও লাদাখের প্রধান বিচারপতি)
ভেঙ্কিটা সুব্রামণি মোহানা (সিনিয়র অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট)
কিছু দিন আগেই সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে ( প্রধান বিচারপতিকে নিয়ে)। সুপ্রিম কোর্টে এই মুহূর্তে রয়েছেন ৩২ জন বিচারপতি। তাঁদের মধ্যে দুই বিচারপতি জেকে মাহেশ্বরী এবং পঙ্কজ মিথাল জুনে অবসর নেবেন।