৫ থেকে ৪০! লোকভবনে শপথগ্রহণ শুভেন্দু সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার
প্রতিদিন | ০১ জুন ২০২৬
৫ থেকে ৪০! সরকার গঠনের একমাসের মধ্যেই সম্প্রসারিত শুভেন্দু অধিকারী সরকারের মন্ত্রিসভা। সোমবার লোকভবনে নতুন করে ৩৫ জন মন্ত্রীর শপথগ্রহণের পর মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল চল্লিশে। এর মধ্যে ১২ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী। এছাড়া স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে চলেছেন ৩ জন। সকলকে শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি। বিকেলে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এছাড়া প্রতিমন্ত্রী হলেন আরও ১৮ জন। এই তালিকায় রয়েছেন –
জুয়েল মুর্মু
ড. হরেকৃষ্ণ বেরা
আনন্দময় বর্মন
অশোক দিন্দা
নদিয়ারচাঁদ বাউড়ি
বিশাল লামা
দিবাকর ঘরামি
শান্তনু প্রামাণিক
পূর্ণিমা চক্রবর্তী
মৌমিতা বিশ্বাস মিশ্র
গার্গী দাস ঘোষ
উমেশ রাই
কৌশিক চৌধুরী
ভাস্কর ভট্টাচার্য
কলিতা মাজি
বিরাজ বিশ্বাস
দীপঙ্কর জানা
সুমনা সরকার
অমিয় কিস্কু
গত ৪ মে রাজ্য বিধানসভা ভোটের ফলাফলে, ২৯৪টির মধ্যে ২০৮ আসন পেয়ে সরকার গড়েছে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ মন্ত্রী শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে। ওইদিন শুভেন্দু ছাড়াও বিভিন্ন দপ্তরের দায়িত্ব পান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। এবার তাঁদের ভার কিছুটা লাঘব করতে মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ৩৫ জন।