• প্রয়াত নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন, শোকস্তব্ধ শান্তিনিকেতন
    বর্তমান | ০১ জুন ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর : প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পাচার্য নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। সোমবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রবিবার তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

    সম্প্রতি এসআইআর প্রক্রিয়ায় সুপ্রবুদ্ধ সেন ও তাঁর পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সমালোচনার মুখে পড়েছিল। পরে দেশের শীর্ষ আদালতের নির্দেশে পুনরায় তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। সুপ্রবুদ্ধ সেনের প্রয়াণে শান্তিনিকেতনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে বিশিষ্টজন ও স্থানীয় বাসিন্দারা শোকপ্রকাশ করেছেন।
  • Link to this news (বর্তমান)