• রাজ্যে পালাবদলের পর সম্পন্ন হল মন্ত্রিসভার সম্প্রসারণ, রইল রাজ্যের মন্ত্রীদের তালিকা
    বর্তমান | ০১ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পন্ন হল আজ সোমবার। কলকাতা লোকভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যপাল আরএন রবি ৩৫ জন নবনিযুক্ত মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণমন্ত্রী, ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জাতীয় সঙ্গীত ও ‘বন্দে মাতরম’-এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর মুখ্যসচিব মনোজ আগারওয়াল একে একে নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করেন।  

    পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন - তাপস রায়, দীপক বর্মন, মনোজকুমার ওঁরাও, শঙ্কর ঘোষ, গৌরীশঙ্কর ঘোষ, অর্জুন সিং, স্বপন দাশগুপ্ত, জগন্নাথ চট্টোপাধ্যায়, কল্যাণ চক্রবর্তী, শারদ্বত মুখোপাধ্যায়, অজয়কুমার পোদ্দার,অরূপকুমার দাস, দুধকুমার মণ্ডল।

    স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে শপথ নিলেন- মালতী রাভা রায়, ইন্দ্রনীল খাঁ, রাজেশ মাহাতা

    প্রতিমন্ত্রী হলেন- জুয়েল মুর্মু, ড. হরেকৃষ্ণ বেরা, আনন্দময় বর্মন, অশোক দিন্দা, অশোক দিন্দা, অশোক দিন্দা, শান্তনু প্রামাণিক, দিবাকর ঘরামি, পূর্ণিমা চক্রবর্তী, গার্গী ঘোষ দাস, মৌমিতা বিশ্বাস মিশ্র, উমেশ রাই, কৌশিক চৌধুরী, ভাস্কর ভট্টাচার্য, বিরাজ বিশ্বাস, কলিতা মাজি, দীপঙ্কর জানা, সুমনা সরকার, অমিয় কিস্কু। 

    এর আগে, দিলীপ ঘোষ- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণীসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তর, অগ্নিমিত্রা পালকে- নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর, নিশীথ প্রামাণিক- উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া দপ্তর, অশোক কীর্তনীয়া-  খাদ্য দপ্তর, ক্ষুদিরাম টুডু- অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক দপ্তর মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন।
  • Link to this news (বর্তমান)