শুভেন্দু অধিকারীর পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথগ্রহণ হলো লোকভবনে। শপথবাক্য পাঠ করালেন রাজ্যপাল আরএন রবি। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজই দপ্তর বণ্টনের সম্ভাবনাও রয়েছে। মোট ৩৫ জন শপথ নিলেন আজ। এর মধ্যে পূর্ণমন্ত্রী ১৩ জন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ৩ জন, প্রতিমন্ত্রী ১৯ জন। নিখুঁত সমন্বয়ে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মন্ত্রিসভা। অভিজ্ঞ রাজনীতিকদের পাশাপাশি রয়েছে নতুন মুখও। তাপস রায়, শঙ্কর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অর্জুন সিং, কলিতা মাজি, মনোজ ওরাওঁ, শারদ্বত মুখোপাধ্যায়, দুধকুমার মণ্ডল, মালতী রাভা রায়, ইন্দ্রনীল খাঁ-সহ ৩৫ জন শপথ নিলেন এ দিন। আগেই শপথ নিয়েছেন পাঁচ জন। পশ্চিমবঙ্গে মোট ৪১ জনের মন্ত্রিসভা গঠিত হলো।
আজ শপথ নিলেন যে পূর্ণমন্ত্রীরা
১. তাপস রায় (মানিকতলা)
২. দীপক বর্মন (ফালাকাটা)
৩. শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)
৪. মনোজকুমার ওরাওঁ (কুমারগ্রাম)
৫. অর্জুন সিং (নোয়াপাড়া)
৬. গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)
৭. জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
৮. স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)
৯. কল্যাণ চক্রবর্তী (খড়দহ)
১০. শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)
১১. অরূপকুমার দাস (সিঙ্গুর)
১২. অজয়কুমার পোদ্দার (কুলটি)
১৩. দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর নামের তালিকা
১. মালতী রাভা রায় (তুফানগঞ্জ)
২. ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
৩. রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)
প্রতিমন্ত্রীর নামের তালিকা
১. জুয়েল মুর্মু (হবিবপুর)
২. হরেকৃষ্ণ বেরা (তমলুক)
৩. আনন্দময় বর্মন (মাটিগাড়া-নকশালবাড়ি)
৪. অশোক দিন্দা (ময়না)
৫. নাদিয়ার চাঁদ বাউরি (পাড়া)
৬. বিশাল লামা (কালচিনি)
৭. শান্তনু প্রামাণিক (ভগবানপুর)
৮. মৌমিতা বিশ্বাস মিশ্র (বর্ধমান দক্ষিণ)
৯. উমেশ রাই (হাওড়া উত্তর)
১০. পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুকুর)
১১. কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)
১২. ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর)
১৩. দিবাকর ঘরামি (সোনামুখী)
১৪. অমিয় কিস্কু (নয়াগ্রাম)
১৫. কলিতা মাজি (আউশগ্রাম)
১৬. গার্গী দাস ঘোষ (কান্দি)
১৭. বিরাজ বিশ্বাস (করণদিঘি)
১৮. দীপঙ্কর জানা (কাকদ্বীপ)
১৯. সুমনা সরকার (বলাগড়)
আগেই মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিলীপ ঘোষ (খড়্গপুর সদর), অগ্নিমিত্রা পাল (আসানসোল দক্ষিণ), নিশীথ প্রামাণিক (মাথাভাঙা), ক্ষুদিরাম টুডু (রানিবাঁধ), অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তর)।