• টানা ৫ দিন দুর্গাপুর ব্যারেজে যান চলাচল নিয়ন্ত্রণ! বন্ধ থাকবে কখন? জানুন বিকল্প রুট-সহ খুঁটিনাটি
    News18 বাংলা | ০১ জুন ২০২৬
  • : দুর্গাপুর ব্যারেজের স্বাস্থ্য ফেরাতে এবার বড়সড় পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। ব্যারেজে জরুরি মেরামত এবং নতুন স্পিলওয়ে গেট বসানোর জন্য দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ নির্দেশিকা। জানানো হয়েছে আগামী ৫ জুন থেকে ৯ জুন পর্যন্ত টানা পাঁচ দিন রাতের বেলা সম্পূর্ণ যান চলাচল বন্ধ থাকবে। জেলা প্রশাসন ও সেচ দফতর সূত্রে খবর, প্রতিদিন রাত ১১টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ রোডে কোনওরকম গাড়ি চলতে দেওয়া হবে না।

    কী কী কাজ হবে এই পাঁচ দিনে, সেই বিষয়টিও পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেচ দফতরের আধিকারিকরা জানিয়েছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে মূলত তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলা হবে। যার মধ্যে রয়েছে ব্যারেজে সম্পূর্ণ নতুন স্পিলওয়ে গেট স্থাপন করা। এছাড়াও পুরনো এবং দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়ে থাকা গেটগুলি প্রতিস্থাপন করা হবে। পাশাপাশি ট্রেসল ব্রিজের রং এবং অন্যান্য আনুষঙ্গিক মেরামতের কাজ শেষ করা হবে।

    প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই মেরামতির জন্য ভারী যন্ত্রপাতি এবং বড় ক্রেন দিয়ে লিফটিং-এর কাজ করতে হবে। দিনে বা সচল রাস্তায় এই কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই যেকোনও ধরণের বড়সড় দুর্ঘটনা এড়াতে এবং কর্মরত শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতেই রাতের এই সময়টুকুকে বেছে নেওয়া হয়েছে। তার জন্য সম্পূর্ণ ট্রাফিক ব্লক করার সিদ্ধান্ত হয়েছে।

    তবে এই দিনগুলির জন্য বিকল্প পথও রয়েছে। এই পাঁচ দিন রাতে ব্যারেজ রোড বন্ধ থাকায় সাধারণ মানুষ, নিত্যযাত্রী এবং পণ্যবাহী গাড়ির চালকদের চরম ভোগান্তি এড়াতে আগেভাগেই বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রশাসন। ব্যারেজের রাস্তার বদলে বাঁকুড়া-রানীগঞ্জ রোড, অথবা অন্ডাল-উখড়া রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছনো যাবে। জরুরি প্রয়োজন ছাড়া এই পাঁচ দিন রাতে ট্রাফিক গাইডলাইন মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)