• নরেন্দ্রপুরে স্ত্রীকে মারতে ওষুধ প্রয়োগ, পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ, গ্রেফতার চিকিৎসক
    News18 বাংলা | ০১ জুন ২০২৬
  • : নরেন্দ্রপুরে স্ত্রীকে মারার চেষ্টা করার অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। স্ত্রীকে হত্যা করতে বিভিন্ন ওষুধ প্রয়োগ ও শেষে পুড়িয়ে হত্যার চেষ্টাও হয় বলে অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। গুরুতর এই অভিযোগে চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

    এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নরেন্দ্রপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এক চিকিৎসক। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই চিকিৎসক স্ত্রী সহেলী সরকারকে বিভিন্ন ওষুধ খাইয়ে শারীরিকভাবে ক্ষতি করার চেষ্টা করতেন। এরপর গত মে মাসের ২৪ তারিখে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টাও করেন বলে অভিযোগ।

    আরও পড়ুন: ‘অন্নপূর্ণা যোজনায়’ ৩ জুন থেকে অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০, জুনেই ‘এঁরা’ পাবেন টাকা, ফর্ম ‘সাবমিট’ করার শেষ দিন কবে?

    এই ঘটনায় সহেলী সরকার নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়। ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। সহেলী সরকারের দাবি, কৌশিক মুখোপাধ্যায়ের অন্য এক মহিলার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেই কারণেই তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হত। তাঁদের একটি সন্তানও রয়েছে।

    পরিবারের সদস্যদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীর কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সহেলী। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

    অভিযোগকারিনী জানিয়েছেন, বিয়ের পর থেকেই এই অত্যাচার শুরু হয়। এমনকি বিভিন্ন ওষুধ খাওয়ানো হয় তাকে। তাঁর দাবি অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ওই চিকিৎসকের। যার জেরে এভাবে অত্যাচার চালাত সে। এমনকি শ্বশুরবাড়ির টাকার দিকে নজর ছিল তার। এই ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন ওই মহিলা। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত চালায় পুলিশ। এমনকি ওই চিকিৎসককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর।

    নবাব মল্লিক
  • Link to this news (News18 বাংলা)