• রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ির তাণ্ডব? ময়নায় চাকার তলায় পিষ্ট হয়ে প্রাণ গেল স্কুল শিক্ষকের
    News18 বাংলা | ০১ জুন ২০২৬
  • : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শিক্ষক। রবিবার রাতে এই পথ দুর্ঘটনা ঘটে। ময়না থানার অন্তর্গত বাইপাস মোড়ে এই দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাতের অন্ধকারে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে নাগাদ ওই ব্যক্তি ময়নার বাইপাস এলাকা থেকে ময়না আট বাম্পারের দিকে এগিয়ে  যাচ্ছিলেন। সেই সময়ই উল্টো দিক থেকে আসা এক গাড়ি ওই ব্যক্তিকে সজরে ধাক্কা মারে! এবং গাড়ির চাকার তলায় ব্যক্তির মাথাপিষ্ট হয়ে যায়!

    দুর্ঘটনা ঘটে রাতের অন্ধকারে। ওই এলাকায় লাইট না থাকায় দেখতে পাননি স্থানীয় মানুষজন! পরবর্তীতে স্থানীয় মানুষ জন দেখে এবং খবর দেওয়া হয় ময়না থানায়। ময়না থানার পুলিশের সহযোগিতায় ওই ব্যক্তির দেহ উদ্ধার করা হয়। মাথার উপর গাড়ির চাকা চলে যাওয়ায় মুখ থেঁতলে যায় ওই ব্যক্তির। ফলে প্রাথমিকভাবে চিনতে পারেনি স্থানীয় মানুষজনেরা। পরবর্তীতে ওই ব্যক্তির পরিচয় জানা যায়। নাম উৎপল মান্না। বয়স ৫২ বছর। বাড়ি ময়না থানার আনন্দপুর গ্রামে। পেশায় শিক্ষক ছিলেন। ময়না বিবেকানন্দ বিদ্যামন্দিরে অংকের শিক্ষক।

    মাস্টার মশাইয়ের মৃত্যুকে ঘিরে এলাকার শোকের ছায়া। স্থানীয়দের ক্ষোভ দীর্ঘদিন ধরে বাইপাস এলাকায় বিভিন্ন ধরনের বড় যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়। কখনও বা বালি ভর্তি ট্রাক কখনও বা রাস্তার দু’দিকে ডাম্পারের ছড়াছড়ি। দাঁড়িয়ে থাকে একাধিক টুরিস্ট বাস। স্থানীয় বাসিন্দা পবিত্র দাস বলেন, “গুরুত্বপূর্ণ রাস্তা হলেও। স্ট্রিট লাইট নেই। রাস্তার দু’পাশ জুড়ে অবৈধ পার্কিং এবং ইমারতী দ্রব্য ইট বালি স্টোনচিপ পড়ে রয়েছে। অবৈধ পার্কিং ও ইমারতী দ্রব্য রাস্তার দু’পাশে পড়ে থাকা কারণেই এদিন এই দুর্ঘটনা।”

    প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে পথ দুর্ঘটনা ঘটছে। এমনিতেই পূর্ব মেদিনীপুর জেলায় পথ দুর্ঘটনায় মার যাচ্ছে সাধারণ পথচারী থেকে বাইক আরোহী এমনকি গাড়ি চালক। ময়না থানার অন্তর্গত বাইপাসের তিন রাস্তার মোড়ে এই দুর্ঘটনার পর এলাকার মানুষ সরব হয়েছে কেন রাস্তার পাশে এভাবে অবৈধ পার্কিং ও ইমারতী দ্রব্য পড়ে থাকবে? এমনকি এ নিয়ে তারা থানায় লিখিত অভিযোগ করবে বলে জানান।
  • Link to this news (News18 বাংলা)