Big Breaking: ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। দলবিরোধী কাজের জন্য এই দুই বিধায়ককে বহিষ্কার করা হয়েছে বলে দল সূত্রের খবর। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক এবং সন্দীপন সাহা এন্টালির তৃণমূল বিধায়ক।
এই ঘটনার আগেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী জানান, সন্দীপন সাহা এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় লিখিত অভিযোগ করেছিলেন, তাঁদের সই জাল হয়েছে। তার ভিত্তিতে সই বিতর্ক-সহ তদন্ত শুরু করা হয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই অভিযোগের ভিত্তিতেই হয় FIR. তার কিছুক্ষণের মধ্যে সামনে আসে বহিষ্কারের ঘটনা।
এর আগে দলের নানা কাজ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়। ফলতা পুনর্নির্বাচনের সময়ে ভোটের ২ দিন আগে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান নাম তুলে নেওয়ার কথা বলেছিলেন। ওই ঘটনায় দল কেন জাহাঙ্গিরের বিরুদ্ধে পদক্ষেপ করেনি, সেই প্রশ্ন করেছিলেন তিনি। সম্প্রতি দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁকে মুখোমুখি হতেও দেখা যায়।