• বহিষ্কৃত হয়েই ‘বিস্ফোরক’ এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা
    এই সময় | ০১ জুন ২০২৬
  • দল থেকে বহিষ্কারের পরে মুখ খুললেন তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। সোমবার সন্দীপন সাহাকে দলবিরোধী কাজের জন্য বহিষ্কার করে তৃণমূল। তার কিছুক্ষণ আগেই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, সই বিতর্ক নিয়ে অভিযোগ করেছেন খোদ তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক সন্দীপন সাহা। তার পরেই মুখ খুললেন এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা।

    এই সময় অনলাইনকে ফোনে সন্দীপন সাহা বলেন, ‘নৈতিকতার জন্য আমায় বহিষ্কার করা হলে আমি খুশি।’ তিনি জানান, অনৈতিক কাজ হয়েছিল বলেই তিনি অভিযোগ দায়ের করেছিলেন। তৃণমূল দলের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সন্দীপন সাহার অভিযোগ, মানুষ কিছুদিন পরেই তৃণমূল দলটা তুলে দেবেন।

    সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূলের সাধারণ সম্পাদক একটা রেজ়োলিউশনের কপি পাঠিয়েছিলেন, সেখানে ৭০ জন MLA-র সই ছিল। ওই রেজ়োলিউশনের চিঠির কপিতে ১০ জনের নাম ব্লক লেটারে লেখা ছিল। তার কিছুদিন পরেই দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা বিধানসভার স্পিকারকে এই নিয়ে অভিযোগ জানান। ওই অভিযোগের ভিত্তিতে বিধানসভার স্পিকারের নির্দেশে প্রিন্সিপ্যাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় FIR করেন।

  • Link to this news (এই সময়)