• শুভেন্দু মন্ত্রিসভার কনিষ্ঠতম মন্ত্রী বিরাজ
    আজকাল | ০১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বিরাজ বিশ্বাস, বয়স মাত্র ৩২। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় কনিষ্ঠতম মন্ত্রী হিসাবে সোমবার শপথ নিয়েছেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বিজেপি বিধায়ক। 

    কী করেন বিরাজ বিশ্বাস?পেশায় আইনজীবী বিরাজ বিশ্বাস উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত জলপাইগুড়ি আইন কলেজের ছাত্র ছিলেন। ২০১৯ সালে বিএ, এলএলবি ডিগ্রি পান বিরাজ। ছাত্রাবস্থা থেকেই নানা আন্দোলনের মুখ ছিলেন তিনি। 

    ছাত্র থাকালীনই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) আদর্শে দীক্ষিত বিরাজ বিশ্বাস এবিভিপি-র সঙ্গে যুক্ত। পরে, এবিভিপির রাজ্য সম্পাদক ও পরবর্তীতে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে সংগঠনের সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

    দাড়িভিটের আন্দোলন, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের হয়ে ছাত্র আন্দোল-সহ তৃণমূল সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে বহুবার জেলে যেতে হয়েছে বিরাজ বিশ্বাসকে। তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক মিথ্যা মামলা। সেই সময় থেকেই তিনি রাজ্য রাজনীতিতে পরিচিত পান। 

    আইনজীবী হিসাবে কাজ:ডালখোলায় রামনবমীর হিংসা, রাজবংশী সম্প্রদায়কে বঞ্চিত করে প্রাক্তন বিধায়ক গৌতম পালের স্ত্রী তথা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পালের জাল এসসি সার্টিফিকেট বাতিলের দাবিতে আইনি লড়াইয়ের আইনজীবী বিরাজ বিশ্বাস। এছাড়াও বহু মামলায় সওয়াল করেছেন তিনি। 

    রাজনৈতিক জীবন:২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিরাজ বিশ্বাস করণদিঘি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের গৌতম পালকে প্রায় ১৯,৮৬৯ ভোটে পরাজিত করেন। 

     
  • Link to this news (আজকাল)