• মন্ত্রিসভায় শপথ ৩৫ জনের, মন্ত্রী হলেন কারা?
    আজকাল | ০১ জুন ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ হল সোমবার। লোক ভবনে মুখ্যমন্ত্রী শুবেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যপাল আরএন রবি এদিন ৩৫জনকে মন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান। জাতীয় গীত বন্দেমাতরম এবং জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।   

    প্রথমেই মন্ত্রীদের নাম ঘোষণা করেন মুখ্যসচিব মনোজ আগারওয়াল। পূর্ণমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করেন  ১২ জন।

    পূর্ণমন্ত্রী হিসাবে কারা শপথ নিলেন? 

    দীপক বর্মনতাপস রায়শঙ্কর ঘোষমনোজ কুমার ওরাওঁদুধকুমার মণ্ডলঅর্জুন সিংগৌরী শঙ্কর ঘোষজগন্নাথ চ্যাটার্জিস্বপন দাশগুপ্তকল্যাণ চক্রবর্তীশারদ্বত মুখার্জিঅজয় পোদ্দার

    রাষ্ট্রমন্ত্রী - স্বাধীন দায়িত্বপ্রাপ্ত

    মালতি রাভা রায়রাজেশ মাহাতোইন্দ্রনীল খাঁ

    প্রতিমন্ত্রী 

    জোয়েল মুর্মুহরেকৃষ্ণ বেরাআনন্দময় বর্মনঅশোক দিন্দাচাঁদ বাউরিবিশাল লামাশান্তনু প্রামাণিকমৌমিতা বিশ্বাস মিশ্রউমেশ রায়পূর্ণিমা চক্রবর্তীকৌশিক চৌধুরীভাস্কর ভট্টাচার্যদিবাকর ঘরামীঅমিয় কিস্কুকলিতা মাজিগার্গী দাস ঘোষবিরাজ বিশ্বাসদীপঙ্কর জানাসুমনা সরকার

    তবে, কার কোন দপ্তর তা এখনও জানানো হয়নি।

    এর আগে গত ৯ মে ব্রিগেডে জমকালো অনুষ্টানের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সঙ্গে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন আরও পাঁচজন।

    একনজরে কে কোন দপ্তরের দায়িত্বে? * দিলীপ ঘোষ- পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং প্রাণীসম্পদ উন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তর

    * অগ্নিমিত্রা পালকে- নারী ও শিশুকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তর

    * নিশীথ প্রামাণিক- উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া দপ্তর

    * ক্ষুদিরাম টুডু- অনগ্রসর শ্রেণি কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক দপ্তর

    * অশোক কীর্তনীয়া-  খাদ্য দপ্তর
  • Link to this news (আজকাল)