আইন হাতে নেবেন না, অভিষেকের হামলার ঘটনায় জানালেন মুখ্যমন্ত্রী
দৈনিক স্টেটসম্যান | ০১ জুন ২০২৬
ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে শনিবার দেখা করতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে জনরোষের মুখে পড়েন তিনি। ডিম-ইট ছোঁড়া হয়। জামা ছিঁড়ে দেওয়া হয়। সেই ঘটনা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না নিয়ে সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমজনতার ক্ষোভ আছে। তৃণমূলের নেতা-বিধায়ক-সাংসদরা জনরোষের মুখে পড়ছেন। কিন্তু আমি বলব, আইন হাতে তুলে নেবেন না। পুলিশ রয়েছে, তাঁদের নিজেদের কাজ করতে দিন।‘
পালাবদলের পর থেকে তৃণমূলের তরফে বারবার অভিযোগ ওঠে তাঁদের দলের নেতাদের উপর আক্রমণ করছে বিজেপির নেতা-কর্মীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। দলের কেউ জড়িত থাকলে তাঁদের গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়েছে। তবে শনিবার অভিষেক যে জনরোষের মুখে পড়েছিলেন তা জনসাধারণের দীর্ঘদিনের রাগের বহিঃপ্রকাশ বলে অনেকে দাবি করছেন। যার পরিণতি হিসেবে দিকে দিকে চোর স্লোগান, হামলা আর ইটবৃষ্টর ঘটনা ঘটছে।
সোমবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে অভিষেকের নাম না করে হামলার প্রতিবাদ করেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, আমজনতার ক্ষোভ আছে। তৃণমূলের নেতা-বিধায়-সাংসদরা জনরোষের মুখে পড়ছেন। আমি বলব, আইন হাতে তুলে নেবেন না। পুলিশ রয়েছে, তাঁদের নিজেদের কাজ করতে দিন।‘ এরপর শুভেন্দু তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘একটা উঠে যাওয়া পার্টি, ফলতায় চতুর্থ হয়েছে। বাংলার রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। দলের যারা দুর্নীতি করছে, তাঁদের সকলের শাস্তি হবে। আপনারা কেউ আইন হাতে নেবেন না।‘