• আজ থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মপূরণ, জেনে নিন পদ্ধতি
    প্রতিদিন | ০১ জুন ২০২৬
  • অন্নপূর্ণা যোজনা নিয়ে জনমানসে উত্তেজনা তুঙ্গে। অফলাইনে চলছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) ফর্ম বিলি। একাধিক জায়গা থেকে বহু মহিলা ইতিমধ্যে ফর্ম সংগ্রহ করেছেন। সোমবার থেকেই অনলাইনে ফর্মপূরণ চালু হয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাসে মাসে ৩ হাজার টাকা ভাতা পেতে চলছে যুদ্ধকালীন তৎপরতায় ফর্মপূরণের কাজ। আগামী বুধবারের মধ্যে আরও বহু মহিলার নাম নথিভুক্তিকরণে কাজ শেষ হয়ে যাবে বলেই আশা মুখ্যমন্ত্রীর।

    অনলাইনে সরাসরি সরকারি পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করা যাবে। তারপর তা পূরণ করে জমা দিতে হবে। প্রথমেই যেতে হবে, https://socialsecurity.wb.gov.in/login – এই পোর্টালে। বাংলা, ইংরাজি এবং হিন্দি তিন ভাষার ফর্ম পাবেন। ওই ওয়েবসাইটে ঢুকে আপনার পছন্দমতো যেকোনও ভাষার ফর্ম ডাউনলোড করতে পারেন। তারপর তা ডাউনলোড করে ফিলআপ করতে হবে।

    ফর্মের শুরুতেই পরিবারের প্রধানের নাম, তাঁর জন্ম তারিখ, লিঙ্গ, আধার নম্বর, ডিজিটাল রেশন কার্ড সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। তারপর পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নম্বর লিখতে হবে। এরপর ধাপে ধাপে পরিবারের সকলের তথ্য উল্লেখ করতে হবে। পরিবারের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি, এপিক নম্বর এবং জাতি সংক্রান্ত তথ্য দিতে হবে।

    রেশন কার্ড, বাড়ির ধরন, পারিবারিক জমির মালিকানা, যানবাহন, স্বাস্থ্যবিমা, আয়কর সংক্রান্ত তথ্য দিতে হবে। পরিবারের সদস্যদের প্যান কার্ড সংক্রান্ত নথিপত্রও জমা দেওয়া বাধ্যতামূলক। কর্মসংস্থানের ধরন, পরিবারের সদস্যদের শিক্ষাগত যোগ্যতা, জিএসটি অধীনস্থ কিনা, সরকারি পেনশনভোগী কিনা, কোনও সদস্য রাজনৈতিক পদাধিকারী কিনা তা-ও জানাতে হবে। ফর্মের একেবারে শেষের দিকে সিএএ, এসআইআর সংক্রান্ত তথ্য, অন্যান্য সরকারি সুবিধা ভোগ করেন কিনা তথ্য দিতে হবে।

    এছাড়া আপনার পরিবারের শিশুরা কোন স্কুলে পড়ে, কোথা থেকে টিকাকরণ করা হয়েছে, তা-ও জানাতে হবে। ফর্মপূরণের পরেও যদি কারও অন্নপূর্ণা যোজনা বাতিল হয় সেক্ষেত্রে কারণ সংশ্লিষ্ট আধিকারিককে উল্লেখ করতে হবে। ২ তারিখের মধ্যে ফর্মপূরণ হলে, চলতি মাসেই অ্যাকাউন্টে ঢুকবে ৩ হাজার টাকা। আগামী ৩ মাসের মধ্যে ফর্ম ফিল আপের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে রাজ্য সরকার। 
  • Link to this news (প্রতিদিন)