• ‘আমি যা যা জানি…’ বহিষ্কৃত হয়েই তৃণমূলের বিরুদ্ধে বোমা ফাটালেন ঋতব্রত
    প্রতিদিন | ০১ জুন ২০২৬
  • তৃণমূল কংগ্রেস বহিষ্কার করতেই বিস্ফোরক উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সরকারে থাকাকালীন দুর্নীতি হয়েছে। তাঁর কাছে অনেক তথ্য আছে। দুর্নীতির বিষয় নিয়ে রাজ্যের নতুন বিজেপি সরকারের কাছে তদন্তের দাবি তুললেন তিনি। এই বিষয়ে চিঠিও লিখবেন, সেই কথাও জানিয়েছেন বিধায়ক। বিধায়ক পদ তিনি ছাড়বেন না। উলুবেড়িয়ার সাধারণ মানুষের জন্যই তিনি কাজ করবেন বলে জানিয়েছেন। এদিন এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোমা ফাটালেন ঋতব্রত।

    সই জাল কাণ্ডে ফাঁস তৃণমূলের জালিয়াতি! এরপরেই অস্বস্তি ঢাকতে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগে এই দুই তৃণমূল বিধায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত। আজ, সোমবার দুপুরে এই কথা জানাজানি হতেই রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর চর্চা। উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেই তিনি একাধিক বিস্ফোরক মন্তব্য করেন তিনি। তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে এবার সরব হলেন তিনি। “আমি যা যা জানি… বলতে পারি। সরকারকে দুর্নীতির বিষয়ে চিঠি লিখে জানাব।” সেই কথা বলেন ঋতব্রত। তৃণমূল সরকারের দুর্নীতি ইস্যুতে সরব হলেন সদ্য বহিষ্কৃত বিধায়ক! 

    এদিন তিনি বলেন, “দুর্নীতিতে যা জানি, তদন্ত চাইব। উলুবেড়িয়া পুরসভায় ১০ হাজার ঘর চুরি হয়েছে। টেন্ডার ডাকা হয়নি।” প্রাণের ভয় আছে, সেজন্য সরকারে থাকাকালীন মুখ খুলতে তিনি পারেননি। সেই কথাও এই বিধায়ক বলেন। তিনি আরও বলেছেন, “এগুলো বলতে পারছি, তৃণমূল সরকারে নেই বলে। সরকারকে দুর্নীতির বিষয়ে লিখে জানাব।” এবারের বিধানসভা নির্বাচনে তাঁকে হারানোর চেষ্টাও হয়েছিল! এদিন সেই অভিযোগও করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দল বহিষ্কার করলেও তিনি উলুবেড়িয়ার মানুষের স্বার্থে তিনি কাজ করবেন। বিধায়ক পদ তিনি ছাড়ছেন না। সেই কথাও পরিষ্কার জানিয়েছেন।  
  • Link to this news (প্রতিদিন)