• দিঘার মতোই সেজে উঠবে বকখালি! খুলছে বন্ধ ডিয়ার পার্ক, তৈরি হবে সায়েন্স সিটি...! লিস্ট লম্বা-চওড়া
    News18 বাংলা | ০১ জুন ২০২৬
  • : পর্যটনের জোয়ার আসতে চলছে বকখালিতে। খুলবে বন্ধ থাকা ডিয়ার পার্ক, তৈরি হবে ম্যানগ্রোভ ইন্টারপিটিশেন সেন্টার, সায়েন্স সিটি-সহ একাধিক কাজ। পুজোর আগে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। বকখালির উন্নয়ন নিয়ে একাধিক পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন সাগরের বিধায়ক সুমন্ত মণ্ডল। একাধিক ফেজে এই কাজ হবে। আগামী দিনে দীঘার মতো বকখালিকে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই খবরে খুশি সকলেই।

    বেশ কয়েকবছর বকখালির চর নিয়ে অভিযোগ রয়েছে পর্যটকদের। ভাটার সময় প্রায় দুই কিলোমিটার হেঁটে সমুদ্রের কাছে পৌঁছতে হয়। ফলে আকর্ষণ হারিয়েছে সমুদ্র। এই কারণেই এই এলাকায় ডিয়ার পার্ক পর্যটকদের কাছে টানছিল। ঘূর্ণিঝড় ইয়াসে তছনছ হয়ে গিয়েছিল পার্কটি। তারপর থেকে আর এই পার্ক খোলা হয়নি। এখানে হরিণ ছিল, ছিল কুমির। কিছু জঙ্গল ঘেরা এলাকা নিয়ে তৈরি হয়েছিল ইকো ট্যুরিজম ম্যানগ্রোভ পার্ক। ইয়াসের পর থেকে আর কেন খোলা যায়নি তা নিয়ে আক্ষেপ ছিল।

    তবে এবার সেই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে। বকখালির জন্য নতুন পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা সফল হলে আগামী দিনে বকখালি তার হৃত গৌরব ফিরে পাবে বলে মনে করছেন সকলেই। ডিয়ার পার্কে থাকার জন্য ১০ টি ক্যাম্প ছিল বলে খবর। একটি কাঠের ওয়াচ টাওয়ার আছে।

    বকখালির সমুদ্র নিরাশ করলেও আশেপাশের পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে পর্যটক ফিরিয়ে আনা যাবে বলে আশাবাদী সাগরের বিধায়ক। এখন দেখার আগামী দিনে কি হয় এলাকায়।
  • Link to this news (News18 বাংলা)