• 'কোনও ভয় নেই...; এখন বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম! সঙ্গে রাখুন আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট 'ডিটেইল'
    News18 বাংলা | ০২ জুন ২০২৬
  • ‘অন্নপূর্ণা যোজনা’র ফর্ম প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাসিক ৩,০০০ টাকার সরকারি আর্থিক সহায়তা পেতে হলে তা পূরণ করতে হবে এ রাজ্যের মহিলাদের। জেলায় জেলায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ফর্ম। নন্দীগ্রাম থেকে তমলুক, মহিষাদল থেকে কাঁথি দিঘা এগরা- সব জায়গায় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে ফর্ম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভয় দিয়েছেন, সেকথা জানিয়ে পঞ্চায়েত সদস্যদের কাছে পৌঁছে দিচ্ছেন পঞ্চায়েত অফিসের কর্মীরা। তাঁরা জানাচ্ছেন, ‘কোনও ভয় নেই।’ মহিষাদল ব্লকের সতীশ সামন্ত গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী চন্দন আড়িরা জনপ্রতিনিধিদের পৌঁছে দিয়েছেন আজ।

    এই ফর্মে শুধুমাত্র আবেদনকারী নয়, আবেদনকারীর পরিবারের সদস্যদের সম্পর্কেও বিশদে তথ্য চাওয়া হয়েছে৷ পরিবারের সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, উপার্জনের মাধ্যম, কর্মসংস্থানের ধরন, পরিবারের কেউ রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারি চাকরি করেন কি না, পেনশন পান কি না, জনপ্রতিনিধি হিসেবে কেউ কোনও পদে আছেন কি না, স্বাস্থ্য বিমা, পরিবারের কেউ আয়কর দেন কি না, এরকম একাধিক তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাওয়া হয়েছে৷

    বুধবার অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই ফর্মে বিশদে তথ্য চাওয়া হয়েছে৷ সরকার মা, বোনেদের মাসে ৩ হাজার টাকাও দিতে চায় এবং পরিবারের তথ্যও সংগ্রহ করতে চায়৷ কারণ সরকার রাজ্য এবং কেন্দ্রের বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের দিতে চায়৷’ আগামী বুধবার, ৩ জুন অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম পর্যায়ের ৩০০০ টাকা অ্যাকাউন্টে পাবেন মহিলারা, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এই ফর্ম জমা দেওয়া হলে গেলে তবেই মহিলারা অ্যাকাউন্টে যাবে ৩০০০ টাকা। যতদিন না নতুন আবেদন জমা পড়ছে, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোক্তাদের ব্যাঙ্কে ক্রেডিট হবে।
  • Link to this news (News18 বাংলা)