• শপথ নেওয়া মন্ত্রীদের শুভেচ্ছা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, কী বার্তা দিলেন?
    আজ তক | ০২ জুন ২০২৬
  • সোমবার লোকসভবনে শপথ নিয়েছেন রাজ্যের ৩৫ জন মন্ত্রী। তাঁদের মধ্যে ১৩ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং ৩ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। শপথ নেওয়া সেই সব মন্ত্রীদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

    এদিন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, 'আজ শপথ গ্রহণ করা পশ্চিমবঙ্গের সকল মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সম্পূর্ণভাবে নিশ্চিত যে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দিকনির্দেশনা এবং শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকারের অংশ হিসেবে আপনারা সকলেই পশ্চিমবঙ্গের উন্নয়ন, সুশাসন এবং জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।' 

    প্রসঙ্গত, আজ যাঁরা শপথ নিলেন তাঁদের কাকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে, তা এখনও সরকারের তরফে জানানো হয়নি। গত ৯ মে প্রধানমন্ত্রী মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও শপথ নিয়েছিলেন অগ্নিমিত্রা পল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং দিলীপ ঘোষ। অর্থাৎ শুভেন্দুর মন্ত্রিসভার মোট সদস্য ৪১। 

    আজ কারা কারা শপথ নেন? 

    এক নজরে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা

    পূর্ণমন্ত্রী

    তাপস রায় (মানিকতলা)
    মনোজ ওরাঁও (কুমারগ্রাম)
    অর্জুন সিংহ (নোয়াপাড়া)
    গৌরীশঙ্কর ঘোষ (মুর্শিদাবাদ)
    দীপক বর্মণ (ফালাকাটা)
    শারদ্বত মুখোপাধ্যায় (বিধাননগর)
    অরূপকুমার দাস (কাঁথি দক্ষিণ)
    স্বপন দাশগুপ্ত (রাসবিহারী)
    জগন্নাথ চট্টোপাধ্যায় (সিউড়ি)
    কল্যাণ চক্রবর্তী (খড়দহ)
    শঙ্কর ঘোষ (শিলিগুড়ি)
    অজয় পোদ্দার (কুলটি)
    দুধকুমার মণ্ডল (ময়ূরেশ্বর)

    স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

    মালতি রাভা রায় (তুফানগঞ্জ)
    রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)
    ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)

    প্রতিমন্ত্রী

    অশোক দিন্দা (ময়না)
    কৌশিক চৌধুরী (রায়গঞ্জ)
    তুযেল মুর্মু (হবিবপুর)
    হরেকৃষ্ণ বেরা (তমলুক)
    শান্তনু প্রামাণিক (ভগবানপুর)
    মৌমিতা বিশ্বাস মিত্র (বর্ধমান দক্ষিণ)
    উত্তম রায় (হাবড়া উত্তর)
    পূর্ণিমা চক্রবর্তী (শ্যামপুর)
    ভাস্কর ভট্টাচার্য (শ্রীরামপুর)
    দিবাকর ঘরামি (সোনামুখী)
    নাদিয়ারচাঁদ বাউড়ি (পাড়া)
    গার্গী দাস ঘোষ (কান্দি)
    অমিয় কিস্কু নেয়ারাজ (নামের বানান ছবিতে অস্পষ্ট)
    কলিতা মাঁতি (জয়গ্রাম)
    বিরাজ বিশ্বাস (করুণাময়ী)
    সুমনা সরকার (বেলগাছিয়া)
    আনন্দময় বর্মণ (মাটিগাড়া-নকশালবাড়ি)
    বিশাল লামা (কালচিনি)
    দীপঙ্কর জানা (কাঁকরদিঘি)

    এর আগে গত ৫ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিয়েছিলেন

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (ভবানীপুর)
    দিলীপ ঘোষ (খড়গপুর সদর)
    অগ্নিমিত্রা পাল (আসানসোল)
    নিশীথ প্রামাণিক (মাথাভাঙা)
    অশোক কীর্তনিয়া (বনগাঁ উত্তর)
    ক্ষুদিরাম টুডু (রানিবাঁধ) 

     
  • Link to this news (আজ তক)