• হঠাৎ অভিষেকের বাড়িতে CID, বিধানসভায় সই-কাণ্ডে এড়িয়েছিলেন হাজিরা
    আজ তক | ০২ জুন ২০২৬
  • কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল CID। সোমবার বেলা ১২টায় তাঁকে বিধানসভায় সই-কাণ্ডে হাজিরা দিতে বলা হয়েছিল। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি গরহাজির হন। তারপরই বিকেলে অভিষেকের বাড়িতে পৌঁছে গেলেন তদন্তকারী আধিকারিকরা। 

    জানা গিয়েছে, এদিন বিকেলে TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাট রোডের বাড়ির সামনে পৌঁছন CID আধিকারিকরা। যদিও সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তখনও ভিতরে প্রবেশ করেননি তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক ভাবে অসুস্থ এবং তিনি কার্যত বিছানায় শয্যাশায়ী বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে অনুমান করা যায় তিনি কালীঘাটের বাড়িতেই রয়েছেন। তবে আদৌ CID আধিকারিকদের সঙ্গে দেখা করেন কি না, সেটাই দেখার।  

    কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছল CID। সোমবার বেলা ১২টায় তাঁকে বিধানসভায় সই-কাণ্ডে হাজিরা দিতে বলা হয়েছিল। অসুস্থতার কারণ দেখিয়ে তিনি গরহাজির হন। তারপরই বিকেলে অভিষেকের বাড়িতে পৌঁছে গেলেন তদন্তকারী আধিকারিকরা। 

    জানা গিয়েছে, এদিন বিকেলে TMC-র সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কালীঘাট রোডের বাড়ির সামনে পৌঁছন CID আধিকারিকরা। যদিও সন্ধ্যে সাড়ে ৬টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তখনও ভিতরে প্রবেশ করেননি তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় শারীরিক ভাবে অসুস্থ এবং তিনি কার্যত বিছানায় শয্যাশায়ী বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে অনুমান করা যায় তিনি কালীঘাটের বাড়িতেই রয়েছেন। তবে আদৌ CID আধিকারিকদের সঙ্গে দেখা করেন কি না, সেটাই দেখার।  

    ৫:৫২ মিনিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়ির সামনে আসেন সিআইডি তদন্তকারীরা। একটি নোটিশ রিসিভ করতে বলা হয় অভিষেককে। কিন্তু তাঁর অফিসের জনৈক ব্যক্তি বাড়ির ভিতর থেকে বার্তা নিয়ে আসেন, অসুস্থ অভিষেক পরের দিন দেখা করবেন। যদিও নোটিশে সই না হলে বাড়ির সামনে থেকে যেতে নারাজ হন CID আধিকারিকরা। এরপর ওই ব্যক্তিই ফের ভিতরে যান। অভিষেককে দিয়ে নোটিশে সই করিয়ে আনেন। সই দেখে তবেই বাড়ির সামনে থেকে প্রস্থান করেন CID আধিকারিকরা।  

    উল্লেখ্য, বিধানসভায় তৃণমূল সাংসদদের ভুয়ো সই কাণ্ডে গত শনিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন CID আধিকারিকরা। প্রথমে তাঁরা হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছন। বাড়িতে ছিলেন না অভিষেক। এরপর তাঁর কালীঘাট রোডের বাড়িতে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই সমনের নোটিশ ধরিয়ে আসেন। এদিন বেলা ১২টায় তাঁকে তলব করা হয়েছিল। 

    কিন্তু শনিবার সোনারপুরে আক্রান্ত হওয়া এবং তার জেরে শারীরিক ভাবে অসুস্থ বলে তিনি এদিন হাজিরা এড়িয়ে যান। ১৫ দিনের সময় চেয়ে চিঠি পাঠান ভবানী ভবনে। এরপরই তাঁর বাড়িতে হাজির হলেন CID আধিকারিকরা। 

  • Link to this news (আজ তক)