রাজ্যের একাধিক জেলায় তীব্র গরম ও তাপপ্রবাহ পরিস্থিতির কথা মাথায় রেখে স্কুলগুলিকে আগামী দু’সপ্তাহ মর্নিং শিফটে ক্লাস পরিচালনার অনুমতি দিল স্কুল শিক্ষা দপ্তর। সোমবার এই নিয়ে নির্দেশ জারি করেছে বিকাশ ভবন।
সংশ্লিষ্ট জেলার পরিস্থিতি বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো সকালবেলার সময়সূচি চালু করতে পারবেন বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। পাহাড়ি এলাকা ছাড়া রাজ্যের অন্য সব এলাকার জন্য এই নির্দেশ প্রযোজ্য বলেও জানিয়েছে বিকাশ ভবন।
নির্দেশিকায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি, পড়াশোনার ক্ষতি যাতে না হয় সেদিকেও নজর রাখতে বলা হয়েছে।
বিস্তারিত আসছে...