• আসছে 'কুমকুম', আদৃতের সঙ্গে জুটিতে নতুন নায়িকা, কোন গল্প বলবে
    আজকাল | ০২ জুন ২০২৬
  • স্টার জলসায় আসছে এক নতুন ধারাবাহিক 'কুমকুম'। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে আদৃত রায়কে৷ প্রোমো থেকেই স্পষ্ট শহুরে শিক্ষিত উচ্চবিত্ত বাড়ির ছেলে এসেছে গ্রামে৷ সেখানেই দেখা গল্পের নায়িকার সঙ্গে।

    নবাগতা নায়িকার নাম অনুষ্কা। এই ধারাবাহিকের হাত ধরে দর্শক পেতে চলেছেন এই নতুন জুটিকে। অনুষ্কার চরিত্রটি গ্রামের সাধারণ মেয়ে৷ প্রোমোতে দেখা যাচ্ছে ব্যাগে করে জুতো নিয়ে জুতোর দোকানে দিতে যাচ্ছেন মেয়েটি৷

    গ্রামের মানুষেরা মেয়েটির গুণের প্রশংসা করেন, সেই প্রসঙ্গেই জানা যায়, অল্প বয়সে স্বামীকে হারিয়ে সংসারের জোয়াল টানছে। সুযোগ বুঝে একজন অভব্য আচরণ করতে নিলে আদৃত অভিনীত চরিত্রটি সুটকেস দিয়ে আড়াল করে নায়িকাকে৷

    ইতিমধ্যেই আদৃতের কাছে একটি ফোন আসে যেখানে বাড়ির এক প্রবীণ সদস্য জানান, ব্যবসা বন্ধ করার পরিকল্পনা চলছে৷ কুমকুম তখন আদৃতকে পরামর্শ দেয় ব্যবসা না বদলে নকশা বদলাতে৷

    এরপর গল্প কোনদিকে মোড় নেবে? কুমকুমের পরামর্শ কি ব্যবসার হাল ফেরাবে? জানতে হলে দেখতে হবে নতুন ধারাবাহিক কুমকুম৷
  • Link to this news (আজকাল)