: এলাকায় বোমাবাজি-ভাঙচুর, বাড়ির পিছনে কাপড়ে বাঁধা কার্তুজ উদ্ধার করে থানার উদ্দেশ্যে স্থানীয় মহিলারা! ভয়ঙ্কর ঘটনা বোমাবাজি, বাড়ি ভাংচুর। কয়েক ঘণ্টা পর আরও ভয়ানক ঘটনা, সামনে এল। বাড়ির আনাচে কানাচে কাপড়ে বাঁধা বন্দুকের গুলি। গা শিউরে ওঠার মতো ঘটনা। কার্তুজগুলি উদ্ধার করে থানার উদ্দেশ্যে রওনা দেয় স্থানীয়রা। ঘটনার জেরে রান্না খাওয়া শিকেয় উঠেছে গ্রামের বেশ কয়েকটি পরিবারে। ফলে রীতিমতো ভয়ে কাঁটা এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার পাঁচলা ধুনকি চটি পাড়ায়। ঘটনার সূত্রপাত, রবিবার বিকেল। হঠাৎ বেশ কিছু ব্যক্তি গ্রামে চড়াও হয়, ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু ঘরবাড়ি। কিছু বোঝার আগেই মানুষের বাড়ি ভাঙচুর বোমাবাজি। ঘটনায় বেশ কয়েকটি কাঁচা-পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ।
সকালে পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের দিকে গড়ালেও, হঠাৎ একটি ঘটনা গ্রামের সকলকে আরও ভয় ধরিয়ে দেয়। স্থানীয় ভারত হাজরার বাড়ির পিছন থেকে উদ্ধার হয় পাঁচটি কার্তুজ। এগুলি দুষ্কৃতীরা প্রাণ হানীর ঘটনা ঘটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলেই অভিযোগ। জানা যায়, কার্তুজ উদ্ধার করে স্থানীয়রা দুপুরে পাঁচলা থানায় হাজির হয়।
স্থানীয়দের অভিযোগ, গ্রামেরই বেশ কয়েকজন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের কথায়, এলাকায় কিছু দুষ্কৃতিরদল তাণ্ডব চালায়। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা পাঁচলা থানায় হাজির হয়, অভিযুক্ত বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় বলে জানা গেছে।