বিশেষ বৈঠকে যোগ দিতে ঝটিকা সফরে দিল্লিতে শুভেন্দু, আলোচনা দপ্তর বণ্টন নিয়েও!
প্রতিদিন | ০২ জুন ২০২৬
ঝটিকা সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারই মন্ত্রী হিসাবে ৩৫ জন বিধায়ক শপথ নিয়েছেন। এখনও তাঁদের দপ্তর বন্টন করা হয়নি। কে কোন দপ্তর পাবেন সেই জল্পনার মধ্যেই আজ, মঙ্গলবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। যেখানে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন-সহ একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে তাঁর বৈঠক হতে পারে বলে খবর। যেখানে দপ্তর বণ্টন নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। শুধু তাই নয়, রাজধানীতে একটি বিশেষ বৈঠকেও শুভেন্দু অধিকারীর যোগ দেওয়ার কথা রয়েছে বলে খবর। তবে ওই বৈঠক কি নিয়ে তা এখনও স্পষ্ট নয়।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]