• শিয়ালদহ-রানাঘাট রেল রুটে তৃতীয় লাইনের কাজ শুরুর নোটিস
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • সংবাদদাতা রানাঘাট: শিয়ালদহ-রানাঘাট মেন লাইনে জমি জট কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে তৃতীয় লাইনের কাজ। স্বস্তিতে লক্ষাধিক নিত্যযাত্রী। শিয়ালদহ-রানাঘাট রেল শাখার নিত্যযাত্রীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ও অত্যন্ত স্বস্তির খবর। অবশেষে সমস্ত আইনি ও সামাজিক জটিলতার অবসান ঘটিয়ে শিয়ালদহ মেন লাইনের নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত তৃতীয় লাইনের বাকি থাকা কাজ দ্রুত সম্পন্ন করার জন্য রেলওয়ের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করা হয়েছে। রেলের এই পদক্ষেপে খুশির হাওয়া উত্তর ২৪ পরগনা ও নদীয়া জেলার বিস্তীর্ণ অঞ্চলের সাধারণ যাত্রী ও বিভিন্ন যাত্রী সংগঠনের মধ্যে।

    শিয়ালদহ রানাঘাট শাখার মেন লাইনে যাত্রীর সংখ্যা এবং ট্রেনের চাপ প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ায় বছর কয়েক আগেই রেল মন্ত্রক নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত একটি তৃতীয় লাইন স্থাপনের প্রকল্প অনুমোদন করেছিল। নৈহাটি থেকে কল্যাণী ৪২ নম্বর রেলগেট পর্যন্ত তৃতীয় লাইনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। কিন্তু সমস্যা হয়েছিল কল্যাণী থেকে রানাঘাট পর্যন্ত বাকি অংশে। বিগত কয়েক বছর ধরে মূলত জমি অধিগ্রহণ সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও আইনি জট। রেলের অধিকৃত জমিতে দখলদারির কারণে এই অংশে কাজ পুরোপুরি বন্ধ হয়েছিল।
  • Link to this news (বর্তমান)