• তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে বাগুইআটি থানায় এফআইআর
    বর্তমান | ০২ জুন ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগে বিধাননগর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার প্রসেনজিৎ নাগের বিরুদ্ধে এফআইআর রুজু করল বাগুইআটি থানা। তাঁর বিরুদ্ধে রবিবার আক্রান্ত ওই বিজেপি কর্মী বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। মারধরের পাশাপাশি, তাঁর কাছ থেকে আড়াই লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে। প্রসঙ্গত, পালাবদলের পর তোলাবাজি ও মারধরের ঘটনায় বিধাননগর পুরসভার চারজন তৃণমূল কাউন্সিলার ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনই তোলাবাজির মামলায়। এছাড়াও তোলাবাজিতে গ্রেপ্তার হয়েছেন এক প্রাক্তন কাউন্সিলার এবং এক মেয়র পারিষদের স্বামীও। ফের আরও এক কাউন্সিলারের বিরুদ্ধে এফআইআর দায়ের হল।
  • Link to this news (বর্তমান)