• 'হঠাৎ কেন সরে দাঁড়ালেন...?' ঋতব্রতকে আচমকা ফোন প্রশান্ত কিশোরের!
    News18 বাংলা | ০২ জুন ২০২৬
  • তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়েছেন দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। গতকাল সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁদের নাম উল্লেখ করার পরই তড়িঘির ঋতব্রত, সন্দীপনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় দল । এবার সেই তৃণমূলের বহিষ্কৃত বিধায়ককেই ফোন করলেন একসময় তৃণমূলের ভোটকুশলী থাকা প্রশান্ত কিশোর।

    ঋতব্রত-প্রশান্ত কিশোর কী কথা হল?

    সূত্রের খবর ঋতব্রত দল থেকে বহিষ্কৃত হওয়ার পরদিনই তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করলেন প্রশান্ত কিশোর। সূত্রের খবর, তিনি ঋতব্রতর কাছে জানতে চান তৃণমূল কংগ্রেসের রাজ্য সভার সাংসদ হয়ে তিনি আচমকা কেন সরে দাঁড়ালেন? জানতে চাইলেন কী এমন অবস্থা হয়েছিল দলের মধ্যে যে কারণে ঋতব্রতকে মুখ খুলতে বাধ্য হতে হল এবং তিনি সরাসরি স্পিকারকে চিঠি দিলেন।

    ঋতব্রত জানান, তিনি প্রশান্ত কিশোরকে গোটা ঘটনাটি জানিয়েছেন। একইসঙ্গে দলের মধ্যে কী ভাবে দুর্নীতি গ্রাস করেছে সে বিষয়টিও তাঁদের আলোচনায় উঠে আসে বলে জানালেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আলোচনায় উঠল আইপ্যাক প্রসঙ্গ। আইপ্যাকের সম্পর্কে দলে কী বার্তা দেওয়া হত, উঠল সেই প্রশ্নও।
  • Link to this news (News18 বাংলা)